হিন্দি কম জানায় প্রণবকে শুনতে হয়েছিল ‘নো হিন্দি, নো পিএম’

০১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৪ AM

© ফাইল ফটো

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেছিলেন, প্রধানমন্ত্রী পদের জন্য তাঁর থেকে ‘অনেক বেশি যোগ্য ছিলেন’ প্রণব মুখোপাধ্যায়। তবে নানা রাজনীতির ঘোরপ্যাচে তার ওই আকাঙ্খিত আসনে কখনও বসা হয়নি।

এর আগে ২০১২ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুলাই পশ্চিমবঙ্গের এই কংগ্রেস নেতা ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তাকে দীর্ঘ ৬৫ বছর অপেক্ষা করতে হয়েছে এই পদে মনোনয়ন পাওয়ার জন্য। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। প্রধানমন্ত্রীত্বের প্রতিযোগিতা থেকে সুকৌশলে সরিয়ে দিতেই প্রণব মুখোপাধ্যায়ের সামনে ‘‌রাষ্ট্রপতি’‌ নামক মিষ্টি থালায় সাজিয়ে তুলে দিয়েছিল কংগ্রেস। তিনি কংগ্রেসের যত বিশ্বস্ত সেবকই হোন না কেন, রাজীব ও সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানানোর চেষ্টাই চলেছে সর্বক্ষণ।

এমনকি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ইচ্ছা ও সিদ্ধান্তে প্রণব মুখোপাধ্যায়ের পরিবর্তে ড.‌ মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। জানা যায়, রাষ্ট্রপতির কাছে সরকার গড়ার ব্যাপারে আলোচনার আগে সোনিয়া গান্ধী প্রণবের সঙ্গে বিশেষ একটা পরামর্শও করেননি। কারণ, প্রধানমন্ত্রী পদের জন্য তিনি ড.‌ মনমোহন সিং–কে আগে থেকেই বাছাই করে রেখেছিলেন৷ খবর হিন্দুস্তান টাইমসের।

নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্য কোয়ালিশন ইয়ার্স ১৯৯৬–২০১২’–এ প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন, জওহরলাল নেহরুর সম-সাময়িক কংগ্রেসের নীতিনির্ধারক নেতা কুমারস্বামী কামরাজ বলেছিলেন, ‘নো হিন্দি, নো পিএম’। অর্থাৎ হিন্দি জানে না এমন কাউকে প্রধানমন্ত্রী করা যাবে না, এমনটাই অযুহাত দেয় দলের হাইকমান্ড। প্রণব মুখোপাধ্যায় তেমন ভাল হিন্দি জানতেন না। সে কারণে প্রধানমন্ত্রীত্ব না পাওয়ায়, তিনি নাকি আবার দুঃখিতও হননি!

প্রসঙ্গত, গত ১০ আগস্ট দিল্লির সেনা হাসপাতালে প্রণব মুখোপাধ্যায়কে ভর্তি করা হয়েছিল। পরীক্ষার সময় দেখা গিয়েছিল, তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল। তার করোনা রিপোর্টও পজিটিভ এসেছিল। অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। কখনো কখনো শারীরিক অবস্থার উন্নতির খবর মিললেও কখনো কখনো তার শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে। মূত্রাশয় সংক্রান্ত সমস্যা এবং ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছিল তার। কিন্তু যাবতীয় লড়াই শেষে হাসপাতালে ভর্তির ২২ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবু…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই
  • ০৫ অক্টোবর ২০২৬
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬