বিশ্বের সবচেয়ে ‘প্রবীণ ব্যক্তি’ ফ্রেডি ব্লম মারা গেছেন

২৩ আগস্ট ২০২০, ১১:৪১ AM

সমসাময়িক বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি দক্ষিণ আফ্রিকার নাগরিক ফ্রেডি ব্লম ১১৬ বছর বয়সে মারা গেছেন। ব্লমের পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, ১৯০৪ সালের মে মাসে ইস্টার্ন কেইপ প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তবে গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডস কখনোই বিষয়টি সত্যায়িত করেনি বলে জানিয়েছে বিবিসি।

ব্লমের পরিবার জানিয়েছে, শনিবার কেইপ টাউনে স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে। পরিবারের মুখপাত্র আন্দ্রে নাইডু আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে একথা বলেছেন। তিনি বলেন, দুই সপ্তাহ আগেও ওউপা (দাদা) কাঠ কাটতেন। তিনি শক্তিশালী, গর্বে পরিপূর্ণ একজন মানুষ ছিলেন।
কিন্তু তার দাদা কিছুদিনের মধ্যেই ‘বড় একজন ব্যক্তি থেকে সঙ্কুচিত হয়ে ছোট একজন মানুষে’ পরিণত হয়েছিলেন বলে জানান তিনি।

নাইডু জানিয়েছেন, তাদের পরিবারের বিশ্বাস তার দাদার মৃত্যুর সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক ছিল না।

১৯১৮ সালে ব্লমের বয়স যখন ১৪ বছর তখন স্পেনিশ ফ্লু মহামারীতে তার পরিবারের অন্য সব সদস্যের মৃত্যু হয়। ব্লম দুই দুইটি বিশ্বযুদ্ধ ও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরিস্থিতির মোকাবিলা করেও দীর্ঘজীবন পার করেছেন। ২০১৮ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার দীর্ঘজীবনের পেছনে বিশেষ কোনো গূঢ় রহস্য নেই।

তিনি বলেছিলেন, “একটিমাত্র বিষয় আছে, সেটি হচ্ছে উপরে যে লোকটি (খোদা) আছে। তিনিই সর্বশক্তিমান। আমার কিছু নেই। আমি যে কোনো সময় মরে যেতে পারি কিন্তু তিনি আমাকে ধরে রেখেছেন।”

জীবনের বেশিরভাগ সময় ব্লম শ্রমিক হিসেবে কাজ করেছেন। প্রথমে কৃষি শ্রমিক ছিলেন পরে নির্মাণ শিল্প শ্রমিক হিসেবে কাজ করেছেন। বয়স ৮০ পেরনোর পরই কেবল তিনি অবসরে গিয়েছিলেন। পানের অভ্যাস বহু বছর আগে ত্যাগ করলেও তিনি নিয়মিত ধূমপান করতেন। দক্ষিণ আফ্রিকা সরকার করোনাভাইরাসজনিত লকডাউন জারি করার পর ব্লম তার ১১৬তম জন্মদিনে তামাক কিনে নিজেই নিজের সিগারেটটি বানিয়ে নিতে পারেননি বলে জানা গেছে।

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬