দিল্লি-লন্ডন বাসভ্রমণ, লাগবে ৭০ দিন

২২ আগস্ট ২০২০, ০৫:৩৭ PM

স্বপ্ন নয়, মজাও নয়। দিল্লি-টু লন্ডন বাসভ্রমণটা বাস্তবেই ঘটতে যাচ্ছে। পাঞ্জাবের গুরগাঁওয়ের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি টুর অ্যান্ড ট্রাভেল সংস্থা আপনার স্বপ্নটা সফল করতে এগিয়ে আসছে। আগামী বছরেই শুরু হবে সংস্থাটির ভাষায় এই ‘মহাকাব্যিক’ বাসযাত্রা। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন এ ঘোষণা দিয়েছে তারা। খবর হিন্দুস্তান টাইমসের।

তা এই বাস কীভাবে যাবে দিল্লি থেকে লন্ডন? ভারত ও ব্রিটেন ছাড়াও যাত্রাপথে বাসটি অতিক্রম করবে ১৬টি দেশ। এগুলো হচ্ছে- মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, চীন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্রান্স। ২০ হাজার কিলোমিটারের পথ পেরোতে সময় লাগবে ২ মাস ১০ দিন।

৭০ দিনের এই ভ্রমণে থাকবে আরাম আয়েশের সবরকম ব্যবস্থা। যেসব দেশের ওপর দিয়ে বাস যাবে, সেসব দেশের চার বা পাঁচতারকা হোটেলে খাবার ও ঘুমোবার ব্যবস্থা করে দেবে কোম্পানি নিজেই। বাসে থাকবে ২০টি সিট। ২০ জন যাত্রী ছাড়াও থাকবেন ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, অ্যাটেন্ডেন্ট ও গাইড। প্রতিটি সিট হবে বিজনেস ক্লাসের। যেসব দেশে বাস যাত্রাবিরতি করবে, সেসব দেশের ভিসা লাগবে যাত্রীদের। ভিসার ব্যবস্থাটা কোম্পানি বা সংস্থাটি নিজেই করবে। বাসভ্রমণের খরচ পড়বে ভারতীয় মুদ্রায় ১৫ লাখ রুপি।

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬