প্রাচীন চন্দ্রপুর বিশ্ববিদ্যালয়ের সন্ধানে শুস্ক মৌসুমে খননকাজ শুরু

১৮ আগস্ট ২০২০, ১০:৪২ AM

© সংগৃহীত

প্রত্নতাত্ত্বিক গষেণায় নালন্দা ও তক্ষশীলার মতো প্রাচীন বিদ্যাপীঠ চন্দ্রপুর বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। এর অস্তিত্ব ছিলো আজকের মৌলভীবাজারে। সাম্প্রতি এ নিয়ে গভেষণা করছে  প্রত্নতাত্ত্বিকরা। তবে এর অস্তিত্ব সম্পর্কে এখনও নিশ্চিত হতে না পারলেও জেলার রাজনগরে তাম্রলিপি বা তামার পাতে লিখিত প্রাচীনতম দলিলের উদ্‌ঘাটনস্থলের সন্ধান পেয়েছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অনুসন্ধানী দল।

এদিকে এরই প্রেক্ষিতে সংশ্নিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আগামী শুস্ক মৌসুমে ঐতিহাসিক নিদর্শন অনুসন্ধানের লক্ষ্যে কুলাউড়া ও রাজনগরের তিনটি স্থানে খনন কার্যক্রম চালানো হবে বলে আশা করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেটের আঞ্চলিক পরিচালক আতাউর রহমান।

গত ২৫ থেকে ২৭ জুলাই তিন দিনের অনুসন্ধানের শেষ দিনে অনুসন্ধানী দলটি রাজনগরের পশ্চিমভাগ গ্রামের পরেশ পালের বাড়ি থেকে তাম্রলিপি উদ্ধারের ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত হয়। পাঁচগাঁওয়ের কমলা রানীর দীঘিতে হাজার বছরের বেশি পুরোনো ইট এবং দীঘির পাড়ে বেশ কয়েকটি সমাধির সন্ধানও পেয়েছেন তারা।

এদিকে প্রতিনিধি দলের প্রধান ড. আতাউর রহমান মনে করছেন, কুলাউড়ার ভাটেরাটিলা ও রাজনগরের গড়গাঁও কমলা রানীর দীঘির পাড় এবং পশ্চিমভাগ গ্রামের পরেশ পালের বাড়িতে খনন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন মিলতে পারে।

প্রাচীন চন্দ্রপুর বিশ্ববিদ্যালয়ের অবস্থান মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর সাগরনাল গ্রামে হতে পারে- বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত এ ধরনের সংবাদের ভিত্তিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের প্রতিনিধি দল গত ২৫ জুলাই কুলাউড়া উপজেলার ভাটেরাটিলা, জুড়ীর সাগরনাল এবং রাজনগরের পশ্চিমভাগ গ্রামে অনুসন্ধান ও জরিপ করে। এ সময় এখানে প্রাচীন বিশ্ববিদ্যালয়টির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারেনি অনুসন্ধানী টিম। তবে কুলাউড়ার কলিমাবাদ গ্রামের ভাটেরাটিলা ও রাজনগর উপজেলার পশ্চিমভাগ গ্রামে আদি ঐতিহাসিক নিদর্শন রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।

কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম বলেন, বিভিন্ন গবেষকের তথ্য-উপাত্ত ও বর্ণনা থেকে মনে হয়, প্রাচীন চন্দ্রপুর বিশ্ববিদ্যালয়ের অবস্থান রাজনগরের পশ্চিমভাগ কিংবা কুলাউড়ার ভাটেরাটিলায় হতে পারে।

তিনি আরো বলেন, চন্দ্রপুর বিশ্ববিদ্যালয়ের ৯টি মঠ ছিল। যেগুলোর মধ্যে কোনো একটির অবস্থান জুড়ীর সাগরনালে হতে পারে। সাগরনাল এলাকার অদূরে সীমান্তের ওপারে চন্দ্রপুর নামে একটি গ্রাম এবং চা বাগানও রয়েছে।

 

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬