খাবার থেকে কি করোনা ছড়ায়? যা বলছে ডব্লিউএইচও

১৪ আগস্ট ২০২০, ১০:২৯ AM

© ফাইল ফটো

করোনা বিস্তারের অনেক মাধ্যম নিয়ে ইতোমধ্যে অনেক গবেষণা ও আলোচনা হয়েছে। সবশেষ উঠেছে খাবার কিংবা খাবারের প্যাকেটের মাধ্যমে ছড়ানো নিয়ে। তবে, এ ব্যাপারে ইতিবাচক কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

সম্প্রতি চীনে ফ্রিজে রাখা চিকেন উইংসে পাওয়া যায় করোনা ভাইরাস। আর তা থেকে ছড়িয়েছে নতুন আতঙ্ক। তবে কি খাবার থেকেও ভাইরাস ছড়াতে পারে ন?

তবে এসব আতঙ্ক কাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বস্ত করেছে, খাবার বা খাবারের প্যাকেজিং থেকে করোনা ছড়ায় না। এরকম কোনও উদাহরণ নেই। তাই অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

চীনে ফ্রিজে রাখা ওই চিকেন উইংস থেকে করোনা শনাক্ত হওয়ার পরে ওই প্রোডাক্ট এর সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করে করোনা টেস্ট করা হয়েছে। তবে আশার কথা এটা যে তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে মিশেল রায়ান বলেন, এই মহামারীতে ইতিমধ্যেই মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে আছে। আর নতুন করে আতঙ্ক সৃষ্টি করার দরকার নেই।

হু এর কোভিড টেকনিক্যাল হেড মারিয়া ভান কেরখোভে বলেন, এরকম হাজার হাজার প্যাকেট পরীক্ষা করে দেখা হয়েছে। ১০ টিরও কম ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে। তাই খাবার, খাবারের প্যাকেট, ডেলিভারি করা খাবার থেকে করোনা ছড়ায় না বলেই আশ্বস্ত করেছেন তিনি।

তিনি আরও জানান, এখনও পর্যন্ত এরকম কোনও উদাহরণ নেই যে খাবারে ভাইরাস থাকলে, সেখান থেকে কেউ আক্রান্ত হয়েছেন। যে কোনও জিনিস রান্না করলে অন্যান্য ভাইরাসের মত করোনা ভাইরাসও মরে যায়। খাবার ডেলিভারি দেওয়ার সংক্রমণ ছড়িয়েছে, এমন উদাহরণও প্রায় নেই বললেই চলে।

সম্প্রতি, দক্ষিণ চীনের শহর শেনজেন ব্রাজিল থেকে ফ্রোজেন চিকেন উইংস আমদানি করেছে। সেগুলোকে করোনা পরীক্ষা করা হয়, এবং রিপোর্ট পজিটিভ এসেছে, বৃহস্পতিবার এমন একটি রিপোর্ট জানিয়েছে চীন।

চীনে অবস্থিত ব্রাজিলের দূতাবাস থেকে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। শেনজেন এপিডেমিক প্রিভেনশন এন্ড কন্ট্রোল হেডকোয়ার্টার জানিয়েছে, আমদানি করা মাংস কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরেকটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। সংক্রমণের ঝুঁকি থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

বিশ্ব পানি দিবস সরকারি উদ্যোগে পালনের আহ্বান
  • ২৩ মার্চ ২০২৬
পরিবারের দাবি ‘মানসিকভাবে অসুস্থ’, ঢাবি ছাত্রীকে বেঁধে রাখা…
  • ২৩ মার্চ ২০২৬
নতুন সংযোজনে জমজমাট সাফারি পার্ক, ঈদে দর্শনার্থীদের রেকর্ড …
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে আজ শীর্ষে
  • ২৩ মার্চ ২০২৬
বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের টানা ছুটিতে পর্যটনের স্বর্গরাজ্য খাগড়াছড়িতে উপচে পড়া ভ…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence