ব্রিটেনে এ-লেভেলে’র ফলাফলে আপত্তি, আপিল করবে ৩ লাখ পরীক্ষার্থী

১৩ আগস্ট ২০২০, ১০:৩৭ PM

© ফাইল ফটো

বৃহস্পতিবার (১৩ আগস্ট) যুক্তরাজ্যে এ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে । ফলাফলে ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডের প্রায় ৩৬ শতাংশ শিক্ষার্থীকে তাদের কাঙ্খিত ফলাফলের চাইতে এক দাপ বা এক গ্রেড নিচে নামিয়ে ফলাফল দেওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। আর ৩ শতাংশ শিক্ষার্থীকে কাঙ্খিত ফলাফলের চাইতে দুই গ্রেড নিচে নামিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

শুধু তাই নয় ভুক্তভোগীদের অভিযোগ, দরিদ্র এলাকার স্কুলগুলোর চাইতে ভালো করেছে দেশের প্রাইভেট এবং একাডেমি বা সিক্সফর্মগুলো। কম্পিউটারের মাধ্যমে ফলাফল নির্ধারণের কারণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অন্তত ২ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী তাদের প্রত্যাশা বা মক এক্সামের ফলাফলের চাইতে এক বা দুই গ্রেড নিচে ফলাফল পেয়েছেন। ফলে এসব শিক্ষার্থী প্রকাশিত ফলাফলের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে স্কটল্যান্ডের ফলাফল বিতর্কের মুখে এডুকেশন সেক্রেটারি বলেছেন, শিক্ষার্থীদের মক এক্সামের ফলাফলের উপর ভিত্তি করেই চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে। কিন্তু তা ছিল একেবারে শেষ মুহূর্তে ততক্ষণে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে।

যদিও স্কটল্যান্ডে কম্পিউটারাইজ ফলাফল নিয়ে বিশৃঙ্খলার পর ক্ষমা চেয়ে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে তাদের কাঙ্খিত গ্রেডে উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্কটিশ এডুকেশন সেক্রেটারি। কিন্তু ইংলিশ এডুকেশন সেক্রেটারি গেভিন উলিয়ানসন স্কটিশ এডুকেশন সেক্রেটারিকে অনুসরণ করবেন না বলে জানিয়েছেন।

এদিকে লেবার লিডার স্যার কিয়ার স্টারমার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এবারের পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে কিছু একটা ভুল ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। পোস্টকোড লটারির মতো পরীক্ষার ফলাফল নির্ধারণ করা ভুল বলে উল্লেখ করে স্যার কিয়ার স্টারমার বলেন, হাজার হাজার শিক্ষার্থীর ভবিষৎ স্বপ্ন ভেঙ্গে চুরমার করা হয়েছে এবারের ভুল ফলাফলের কারণে।

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬