রামমন্দির নয় এই সময় দরকার করোনার ভ্যাকসিন: দেব

০৭ আগস্ট ২০২০, ১১:২৭ AM

© ফাইল ফটো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বুধবার দিনক্ষণ, শুভলগ্ন মেনে অযোধ্যার রামজন্মভূমিতে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। তিনি নিজেই মন্দিরের প্রথম ইট গেঁথেছেন। পরিকল্পনা অনুযায়ী এরপর সাড়ে তিন বছরে ‘মর্যদা পুরুষোত্তম শ্রীরামের মন্দির’ তৈরি করবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। যার খরচ হবে আনুমানিক ৩০০ কোটি।

এদিকে চলমান করোনা পরিস্থিতিতে অযোধ্যায় রামমন্দির নির্মাণের এমন এলাহি আয়োজন নিয়েই এবার প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ, অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। ঘাটালের এই সাংসদের প্রশ্ন, ‘এই অতিমারীর সময়ে রাম মন্দির নিয়ে আড়ম্বরের যৌক্তিকতা কী? যে কোনও বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে কোনটা প্রয়োজন’।

দেব বলেন, ‘আমার মোদিজিকে ভালো লাগে। গোটা দেশে অনুরাগী, আমি তার প্রশংসা করি। এটা কোনও দল বা বিরোধী দল বলে নয়, এই সময়ে দাঁড়িয়ে মন্দির নয় ভ্যাকসিন দরকার। একটা বাচ্চা ছেলেকে প্রশ্ন করলে সেও তাই বলবে’।

করোনা সংক্রমণ এরই মধ্যে মোদি মন্ত্রিসভাতেও হানা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও আক্রান্ত হয়েছেন আরও একাধিক নেতা। হোম আইসোলেশনে একাধিক সাংসদ থেকে মন্ত্রী। এই অবস্থায় প্রধানমন্ত্রীর অযোধ্যায় উড়ে আসা এবং শতাধিক অতিথি নিয়ে ঘটা করে রামমন্দিরের ভিত্তি প্রস্তর নিয়ে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখের কাছাকাছি। ২৪ ঘণ্টায় আক্রান্তের নিরিখে ব্রাজিল এবং আমেরিকাকেও ছাড়িয়ে গেছে ভারত। টানা এক সপ্তাহ ভারতে প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন ৫০ হাজারের ওপর মানুষ। এছাড়াও প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যাও বাড়ছে দেশটিতে

বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬