‘আমার তো দিল্লিও চাই’

০৬ আগস্ট ২০২০, ০৯:৪৪ AM

© সংগৃহীত

পাকিস্তানের প্রকাশ করা নতুন মানচিত্র নিয়ে কটাক্ষ করলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহম খান। গত মঙ্গলবার মানচিত্রটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে জম্মু-কাশ্মীর, লাদাখের পাশাপাশি গুজরাটের জুনাগঢ়কেও নতুন রাজনৈতিক ম্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

টেলিভিশন সঞ্চালিকা রেহম খান এ নিয়ে বলেছেন, পাকিস্তান কেবল কাশ্মীরেই থেমে গেল কেন! আমি তো এর সঙ্গে দিল্লিও চেয়েছিলাম। ইমরান খান দাবি করেছেন, পাকিস্তানের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে নতুন ম্যাপে। সে বিষয়টি মাথায় রেখেই এমন কটাক্ষ করেছেন রেহম।

গত মঙ্গলবার বিতর্কিত মানচিত্র প্রকাশ করে ইমরান খান বলেন, পাকিস্তানের নতুন ম্যাপ বিশ্বের সামনে এনেছি। মন্ত্রীসভা ছাড়াও বিরোধী দল এমনকি কাশ্মীরি নেতৃত্বও এতে সমর্থন দিয়েছে। নতুন এই মানচিত্র পাকিস্তানের মানুষের আশা ও বিশ্বাসকে সমর্থন করে।

এই পাকিস্তানের সরকারি মানচিত্র উল্লেখ করে ইমরান খান বলেন, কাশ্মীর ও পাকিস্তানের মানুষের ইচ্ছা সম্পূর্ণ করবে এই মানচিত্র। কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে ভারত যে অবৈধ পদক্ষেপ নিয়েছে, নতুন মানচিত্র তা বাতিল করে দেয়।

২০১৫ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয় সাংবাদিক রেহম খানের। কিন্তু, বছর না ঘুরতেই বিচ্ছেদ হয়ে যায়। ওই বছরের ৩০ অক্টোবর এ ঘোষণা দেন ইমরান খান। কারণ হিসেবে রেহম জানান, মানুষ হিসেবে ইমরান আর তিনি সম্পূর্ণ ভিন্ন মেরুর। তিনি কথা বলতে আর গল্প করতে ভালোবাসেন, আর ইমরান সম্পূর্ণ উল্টো।

তিনি জানান, ইমরানের সঙ্গে একান্ত মুহূর্তেও সিনেমা নিয়ে কথা বলা যেত না, পর্দার রং নিয়েও বলা যেত না। শুধু রাজনৈতিক বিষয় নিয়ে কথা হতো। ইমরানের পরিবার চেয়েছে, তিনি শুধু রান্না আর ঘর-সংসার নিয়ে থাকুন। বাইরে গিয়ে তার কাজ করা পছন্দ ছিল না। পথশিশুদের নিয়ে কাজ করাও পছন্দ ছিল না তাদের।

সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬