শিক্ষায় বিপর্যয়ের মুখে প্রজন্ম: জাতিসংঘ

০৪ আগস্ট ২০২০, ০৩:৩৫ PM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাস পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকায় এর ফলে বিশ্ব শিক্ষায় এক প্রজন্মগত বিপর্যয়ের মুখে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। আজ মঙ্গলবার (৪ আগস্ট) ভিডিও কনফারেন্সে জাতিসংঘের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদেরকে নিরাপদে শ্রেণিকক্ষে ফিরিয়ে নেওয়াই হবে এখনকার ‘অন্যতম শীর্ষ অগ্রাধিকার’।

গুতেরেজ বলেন, “করোনা পরিস্থিতির কারণে জুলাইয়ের মাঝামাঝি নাগাদ ১৬০টি দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর কারণে প্রায় ১০০ কোটি শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে। অন্তত চার কোটি শিশুর জীবন থেকে প্রি-স্কুল হারিয়ে গেছে। এছাড়া মহামারী শুরুর আগেই ২৫ কোটির বেশি শিশু স্কুল থেকে ঝরে পড়েছে। আর উন্নয়নশীলে দেশের মাত্র চতুর্থাংশ শিক্ষার্থীর মৌলিক দক্ষতা অর্জিত হয়েছে।

মহাসচিব বলেন, “এখন আমরা মুখোমুখি হয়েছি এক প্রজন্মগত বিপর্যয়ের, যেটা না বলা মানবিক সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে, কয়েক দশকের প্রগতিকে নস্যাৎ করে দিতে পারে এবং সমাজে প্রোথিত অসমতা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির স্থানীয় সংক্রমণ যখনই নিয়ন্ত্রণে আসবে তখনই যতটা নিরাপদে সম্ভব স্কুল শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নেয়া হবে অন্যতম প্রধান কাজ। এজন্য অভিভাবক, বাহক, শিক্ষক ও তরুণদের আলোচনা করা জরুরি।

 

শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, জানাল মাউশি
  • ১৩ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল
  • ১৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬