দুইবারের স্বর্ণজয়ী অ্যাথলেট সরিতা এখন দিনমজুর

০৪ আগস্ট ২০২০, ০১:১৩ PM

© সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সরিতা তিরকে যিনি দেশটির জাতীয় খেলায় লন বলে দুইবারের স্বর্ণজয়ী হয়েছিলেন। দেশের গণ্ডী পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি। কিন্তু এই সরিতা তিরকে এখন চরম আর্থিক সংকটে রয়েছেন। নিজ সংসার চালানোর জন্য তাকে কখনও চায়ের দোকান চালানো, আবার কখনও দিনমজুর হয়ে কাজ করতে হয় তাকে।

২০০৭ সাল থেকে সরিতা ভারতের জাতীয় খেলায় অংশগ্রহণ করছেন। একই বছর ঝাড়খণ্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন সরিতা। এরপর ২০১১ সালে বিহারের হয়ে খেলে স্বর্ণ জেতেন। এরপর ২০১৫ সালে ফের ঝাড়খণ্ডের হয়ে খেলেন তিনি। এবারও জাতীয় গেমসে চ্যাম্পিয়ন হন।

২০১৫ এবং ২০১৭ সালে ন্যাশনাল লন বল চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতেন তিনি। ২০১৮ সালে জিতেছিলেন রুপা। এছাড়া গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ভারতবাসীকে গর্বিত করেন সরিতা।

সরিতা জানান, রাজ্য সরকার একাধিকবার সাহায্যের প্রতিশ্রুতি দিলেও, তা আদতে মেলেনি। ঝাড়খণ্ড সরকারের কাছে সব মিলিয়ে তিন লাখ ৭১ হাজার টাকা পাওয়ার কথা সরিতার। কিন্তু সেই আর্থিক সাহায্য এখনও মেলেনি।

এ অবস্থায় অন্য খেলোয়াড়রা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিতে তাকে সহযোগিতা করেন। তারাই সরিতার জন্য টাকার ব্যবস্থা করে দেন। তবে এসব ভুলে এখন সরকারি সহায়তার জন্য অপেক্ষা করে রয়েছেন সরিতা।

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬