বাঘের মুখ থেকে সন্তানকে ছিনিয়ে আনলেন মা!

০৪ আগস্ট ২০২০, ১১:১২ AM

© ফাইল ফটো

ভারতের পঞ্চমহল এলাকার ঘোঘাম্বায় দুই বছর বয়সী একটি শিশুকে আক্রমণ করেছিল একটি চিতা বাঘ। বাঘটি শিশুটির মাথা দাঁত দিয়ে চেপে ধরে। ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ছেলের পা ধরে টান দেন মা। এর পরই চিতা বাঘটির দিকে তেড়েও যান ওই নারী। তাতেই ভয় পেয়ে পালিয়ে যায় চিতা বাঘটি। চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসেন প্রতিবেশীরাও।

স্থানীয় বন দপ্তরের কর্মকর্তারা বলেন, জঙ্গলের পাশেই তাদের বাড়ি। সম্প্রতি বাড়ির সামনের ঘরে নিজের মায়ের সঙ্গে শুয়ে ছিল শিশুটি। চাষের কাজে বাইরে ছিল তার বাবা। সেই সময়ই জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে একটি চিতা বাঘ। মাথায় দাঁত দিয়ে চেপে ধরে বাঘটি। চিতাটি বেশি জোরে শিশুটির মাথায় কামড় বসাতে পারেনি, সেই সুযোগটাই কাজে লাগায় মা। টান দিয়ে নিজের কাছে নিয়ে যায় শিশুকে।

এ ঘটনার পর শিশুটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বন দপ্তরের প্রধান কর্মকর্তা ভিজি মাকওয়ানা বলেন, শিশুটির ডান চোখের ওপর সেলাই লেগেছে। মাথায় চোটও রয়েছে। তাকে ভদোদরার এসএসজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সূত্র: এই সময়।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬