করোনা মোকাবিলায় জাদুকরী কোন সমাধান নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

০৪ আগস্ট ২০২০, ০৯:২৪ AM

© ফাইল ফটো

বিশ্বে মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় জাদুকরী কোনো সমাধান এ মুহূর্তে নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই করোনা পরিস্থিতির সমাধান কখনও নাও মিলতে পারে। গতকাল সোমবার জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস একথা বলেছেন।

স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, মহামারি করোনা ঠেকাতে বিশ্বে বেশ কয়েকটি সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা চলছে। এ ভ্যাকসিন নিয়ে সবার অনেক আশা থাকলেও কোনো জাদুকরী সমাধান হয়ত কোনদিন মিলবে না। স্বাভাবিক অবস্থায় ফিরতে বহু সময় লাগবে।

করোনা মহামারির প্রভাব ভবিষ্যতে অনেক বছর পর্যন্ত থেকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশের পর নতুন করে এই সতর্কবার্তা দিল সংস্থাটি।

সংস্থাটির প্রধান এবং সংস্থাটির জরুরি সেবা বিভাগের প্রধান মাইক রায়ান বিশ্বের সব দেশের মানুষকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, এবং ভাইরাস পরীক্ষার মতো স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

গেব্রিয়েসুস বলেন, বিভিন্ন দেশের সরকার এবং জনগণকে আমরা বলতে চাই, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। মুখে মাস্ক পরাটা বিশ্বজুড়ে সংহতির প্রতীক হয়ে ওঠা উচিত, বলে জানান তিনি।

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬