গরুর মাংস পাচারের অভিযোগে পুলিশের সামনেই মুসলিম যুবককে হাতুড়িপেটা!

০৩ আগস্ট ২০২০, ০৩:৩৮ PM

© সংগৃহীত

ভারতে ঈদ উল আজহার দিনে গরুর মাংস নিয়ে যাওয়ার ‘অভিযোগে’ পুলিশের সামনেই এক পিকআপ ট্রাককে তাড়া করে হাতুড়ি দিয়ে পেটালো দুষ্কৃতিকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, পিটুনির শিকার যুবক লোকমান পেশায় ট্রাকচালক। কেবল সন্দেহের বশে প্রায় আট কিলোমিটার ধাওয়া করার পর তাকে টেনে হিঁচড়ে নামিয়ে নির্মমভাবে পেটানো হয়। এসময় বাধা দেয়া তো দূরের কথা, উল্টো কৌতুহলী জনতার ভিড়ে মিশে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন পুলিশ সদস্যরা। এমনকি দুর্বৃত্তদের না আটকে জব্দ করা মাংস গরুর কিনা, তা নিশ্চিতে মাংস ল্যাবে পাঠাতে ব্যস্ত ছিলেন তারা।

অভিযোগ উঠেছে, পুলিশের নিস্পৃহ আচরণই আরও বেপরোয়া করে তোলে ওই উগ্রবাদীদের। এ ঘটনায় আবারও আলোচনায়, ২০১৫ সালের দাদরি গণপিটুনি। সেবারও দিল্লির কাছেই নয়ডাতে গোমাংস রাখার অভিযোগে সংখ্যালঘু মুসলিম মোহাম্মদ আখলাককে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬