করোনামুক্ত অমিতাভ বচ্চন

০২ আগস্ট ২০২০, ০৮:৩৫ PM

© সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। তার নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। গত ২৩ দিন চিকিৎসা নেওয়ার পর আজ রবিবার মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন অমিতাভের ছেলে ও বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। পরে অমিতাভ নিজেও বাড়ি ফিরে টুইট বার্তায় জানিয়েছেন এ খবর জানিয়েছেন। তবে জুনিয়র বচ্চন এখনো ভাইরাসটিতে আক্রান্ত। হাসপাতালে চিকিৎসা চলছে তার।

টুইটারে অভিষেক লিখেন, সৌভাগ্যক্রমে আমার বাবার সর্বশেষ কোভিড-১৯ টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখন বাসায় বিশ্রাম নেবেন। তার জন্য প্রার্থনা করায় ও শুভকামনা জানানোয় আপনাদের সবাইকে ধন্যবাদ।

অমিতাভ টুইটারে নিজের স্বাস্থ্যের অবস্থা জানেয়ে লিখেন, টি-৩৬১৩, আমি কোভিডের টেস্ট করেছি, (হাসপাতাল থেকে ছাড়া পেয়ে) বাসায় ফিরেছি। এখন সলিটারি কোয়ারেন্টিনে আছি। সর্বশক্তিমানের দয়ায়, মা-বাবার আশীর্বাদে, কাছের ও প্রিয় ও বন্ধু অনুরাগীদের দোয়ায়... এবং নানাবাতির (হাসপাতাল) চমৎকার সেবা ও শুশ্রূষায় আমার পক্ষে আজকের দিনটা দেখা সম্ভব হলো।

এর আগে অমিতাভ গত ১১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর কিছুক্ষণ পর অভিষেকও করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান। তারপর থেকে পিতা-পুত্র একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়
  • ২৩ মার্চ ২০২৬
রাজবাড়ীতে তীব্র জ্বালানি সংকট, ১০ ফিলিং স্টেশনে নেই তেল; ভো…
  • ২৩ মার্চ ২০২৬
বৃক্ষের প্রতি মমতা, কলাগাছে ফেস্টুন টানিয়ে আলোচনায় জসিম
  • ২৩ মার্চ ২০২৬
কার্স্টেনের সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন পিসিবি চেয়ারম্যান
  • ২৩ মার্চ ২০২৬
ঈদে বাড়ি ফিরতেই আ.লীগ নেতার ওপর হামলার অভিযোগ
  • ২৩ মার্চ ২০২৬
তেলের দাম বাড়বে, সামনে কঠিন সময় আসছে: মির্জা ফখরুল
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence