করোনাকে জয় করে নড়াইলে ঈদ করছেন মাশরাফি

০১ আগস্ট ২০২০, ১১:০৫ AM

© সংগৃহীত

কয়েকদিন আগেই করোনা ভাইরাস থেকে মুক্তি মিলেছে নড়াইল-২ আসনের সাংসদ ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার। এবার করোনাকে জয় করে নিজ এলাকার মানুষের কাছে ছুটে গেছেন তিনি। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় বাড়ির কাছের সদর উপজেলা জামে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করেন তিনি।

প্রতি বছর ছেলে সাহেল মুর্তজাকে নিয়ে ঈদের নামাজ আদায় করেন মাশরাফি। তবে এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে ছেলেকে সঙ্গে আনেননি তিনি। ঈদের জামাতে তাঁর সঙ্গে ছিলেন মামা নাহিদুল ইসলাম ও ছোট ভাই সিজার।

গতকাল শুক্রবার সারাদিন মাশরাফি কাটিয়েছেন লোহাগড়া উপজেলার নদী ভাঙনে দুর্দশাগ্রস্তদের সঙ্গে। তাদের দুঃখ–কষ্টের কথা শুনেছেন। সহায়তা দিয়েছেন যতটুকু পেরেছেন। আজ ঈদের দিনটা পরিবারের সঙ্গে কাটাবেন মাশরাফি।

নামাজ আদায় শেষে সবাই চেয়েছিলেন মাশরাফির সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। তবে করোনাভাইরাস সেটাতে বাগড়া দিয়েছে। ফলে দূরত্ব বজায় রেখেই সবাই তাঁর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের বিশেষ মোনাজাতে অংশ নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া প্রার্থনা করেছেন মাশরাফি। সবাইকে সাবধানে থাকতে তিনি অনুরোধ জানিয়েছেন।

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬