হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সৌদি বাদশাহ বললেন— ঈদ মোবারক

৩১ জুলাই ২০২০, ০৭:০২ PM

© ফেসবুক

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ। গতকাল বৃহস্পতিবার কিং ফয়সাল হসপিটাল থেকে ছাড়া পান তিনি। হাসপাতাল থেকে বের হয়ে তিনি ঈদের শুভেচ্ছা এবং করোনামুক্তির প্রার্থনা করেছেন।

এর আগে গত ২ জুলাই গলব্ল্যাডার অপসারণে সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ। এসপিএ প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, হাসপাতাল থেকে হেঁটে বের হচ্ছেন তিনি। তার সঙ্গে রয়েছেন অনেক সহকারী ও ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আজ শুক্রবার সকালে তিনি টুইটারে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি করোনাভাইরাস মহামারি থেকে রক্ষার জন্য প্রার্থনা করেছেন।

তিনি লিখেছেন, ঈদুল আজহা উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরম করুণাময় আল্লাহর আছে আমাদের দেশ ও বিশ্বকে মহামারি থেকে পরিত্রাণ দেওয়ার এবং তার করুণা বর্ষণ করার জন্য প্রার্থনা করেছি।

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬