ব্রাজিলের শিশুরা নেইমারের চেয়ে মেসিকে বেশি পছন্দ করে!

৩১ জুলাই ২০২০, ০৪:৪৬ PM

© ফাইল ফটো

বর্তমানে বিশ্ব ফুটবলের তিনজন সেরা খেলোয়ারের মধ্যে নেইমার অন্যতম। ব্রাজিলের সবচেয়ে বড় তারকাও তিনি। তবে নিজ দেশের শিশুদের কাছে নেইমারের চেয়ে বেশি জনপ্রিয় আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। আর এমনটা দাবি করেছেন ব্রাাজিলেরই সাবেক ফুটবলার জে রবার্তো।

২০০৬ বিশ্বকাপে খেলা ৪৬ বছর বয়সী এই মিডফিল্ডার বলেছেন, ‘পেলে ও ম্যারাডোনার পাশাপাশি ফুটবল ইতিহাসের সেরাদের একজন মেসি। ব্রাজিলে অনেক শিশু আছে, যারা নেইমারের চেয়েও মেসিকে বেশি পছন্দ করে। কারণ মেসি যেভাবে খেলে সেটা ব্রাজিলিয়ানরা খেলাটা যেভাবে খেলে, সেই ধরনের সঙ্গে বেশি যায়।’

এদিকে শোনা যায়, মেসি নাকি তাঁর দেশ আর্জেন্টিনায়ই ততটা জনপ্রিয় নন। সেখানে তাঁর সঙ্গে সব সময় ম্যারাডোনার তুলনা টানা হয়। ম্যারাডোনা একাই আর্জেন্টিনাকে ছিয়াশি বিশ্বকাপ এনে দিয়েছেন, কিন্তু মেসি? এখনো একটা শিরোপাও উপহার দিতে পারেননি। এমনকি ছোটবেলায় আগুনে পুড়ে যাওয়া মুখের ক্ষতটা চিরদিন বয়ে চলা কার্লোস তেভেজও আর্জেন্টিনায় মেসির চেয়ে বেশি জনপ্রিয়। সেই মেসি যদি ব্রাজিলে জনপ্রিয় হন, তাহলে নেইমারের জনপ্রিয়তার লেভেলটা ভাবা যায়!!

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬