হজ করতে চার বছর হেঁটে-সাইকেলে মক্কায় ইয়াসিন

৩১ জুলাই ২০২০, ০১:০৭ PM

© সংগৃহীত

চার বছর ধরে হেঁটে ও সাইকেল চালিয়ে অবশেষে পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবের মক্কায় এসে পৌঁছেছেন মরোক্কান তরুণ গোলাম ইয়াসিন। তবে চলমান কভিড-১৯ পরিস্থিতির কারণে এবার হজে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন না তিনি।

জানা গেছে, ২০১৭ সালে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়ে সাত মাস আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন। এ দীর্ঘ ভ্রমণে নিজের সঙ্গে বহন করেছেন প্রয়োজনীয় সব জিনিস। দীর্ঘ এ ভ্রমণে ২৮টি দেশ অতিক্রম করেন। হজ্জ পালন করতে না পারলেও পবিত্র ওমরাহ পালন করেছেন তিনি। বর্তমানে তিনি দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আভায় অবস্থান করছেন।

আভা এলাকায় তাঁবু টাঙিয়ে রাতযাপন করেন তিনি। অনেক আশা নিয়ে হজ করতে এসেও করোনার কারণে তিনি এবার হজ করার সুযোগ পাননি। তবে ইয়াসিন হেঁটে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) স্মৃতিবিজড়িত পবিত্র মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেছেন। এতেই তার পথের ক্লান্তি দূর হয়ে গেছে। মরক্কোর যুবকের কথা, তিনি সৌদি আরবের মানুষের আতিথেয়তায় মুগ্ধ।

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬