আফগানিস্তানে শক্তিশালী বোমা হামলা, নিহত ১৭

৩১ জুলাই ২০২০, ১০:৩২ AM

© সংগৃহীত

আফগানিস্তানের লগার প্রদেশে শক্তিশালী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের এই হামলায় আহত হয়েছেন আরো ২১ জন। ঈদুল আজহা উপলক্ষে তালেবান সরকারের সঙ্গে তিনদিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান সরকার। শুক্রবার থেকে এই যুদ্ধবিরতি শুরু হচ্ছে। এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই হামলা চালানো হয়।

এদিকে তালেবানরা এই হামলার দায় অস্বীকার করেছে। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস'র পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।

হামলার বিষয়ে লোগার প্রদেশের সরকারের মুখপাত্র দেদার লাওয়াং জানান, একটি সরকারি অফিসের কাছে হামলাটি চালানো হয়। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ কেনাকেটার জন্য সেখানে ছিলেন।

আফগানিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, সন্ত্রাসীরা আবারো হামলা চালিয়েছে এবং এই হামলায় আমাদের বেশ কিছু নাগরিক প্রাণ হারিয়েছেন।

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬