ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জিয়েন ক্যাসটেক্স

০৩ জুলাই ২০২০, ০৮:১৮ PM

© সংগৃহীত

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে জিয়েন ক্যাসটেক্সের নাম ঘোষণা করা হয়েছে। দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী কার্যক্রম পুনরায় চালু করার সমন্বয়ক হিসেবে কাজ করা জিয়েন ক্যাসটেক্স পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপের স্থলাভিষিক্ত হবেন।

আজ শুক্রবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ৫৫ বছর বয়সী সরকারি কর্মকর্তা জিয়েন ক্যাসটেক্স এর আগে একাধিক সরকারের সাথে কাজ করেছেন।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, করোনাভাইরাসের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ ফরাসি অর্থনীতি পুনরায় পুনর্জীবিত করতে ম্যাখোঁ তার মেয়াদের শেষের দুই বছরের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন। এজন্য সরকারি বিভিন্ন পদে রদবদল করবেন বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে বৃহস্পতিবার দেয়া সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, দেশটিকে নতুন করে বিনির্মাণে ‘নতুন পথ’ সন্ধান করা হচ্ছে।

সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬