আসামি ধরতে গিয়ে দুর্ধর্ষ গোলাগুলি, ৮ পুলিশ সদস্য নিহত

০৩ জুলাই ২০২০, ১০:৪৪ AM

© সংগৃহীত

আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ডেপুটি পুলিশ সুপারসহ কমপক্ষে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে এই ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) সকালে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

জানা গেছে, কানপুরের চৌবেপুর থানার অন্তর্গত ডিকরু গ্রামে সন্ত্রাসী বিকাশ দুবেকে ধরার জন্য অভিযান চালিয়েছিল পুলিশ। ৬০টিরও বেশি অপরাধের মামলায় অভিযুক্ত বিকাশ। অপরাধীদের ধরতে পুলিশের একটি দল আসামীদের বাড়ির দিকে এগোনো শুরু করলেই তাদের লক্ষ করে গুলি চালায় অপরাধীরা। একটি বাড়ির ছাদ থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে মৃত্যু হয় ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র, তিন সাব-ইন্সপেক্টর ও চার কনস্টেবলের।

এ বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল এইচসি অবস্থি বলেন, আমাদের অভিযানের কথা অপরাধীরা আগেই জেনে গিয়েছিল। সেজন্য এই হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তিনি গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬