করোনার মধ্যে বিয়ের অনুষ্ঠান করে বিপাকে বর, গুনলেন জরিমানা

০২ জুলাই ২০২০, ০১:৩৯ PM

© প্রতীকী ছবি

ভারতের রাজস্থানে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য বরের পরিবারকে ছয় লাখ রুপি জরিমানা করা হয়েছে। ভারতের গণমাধ্যম জানিয়েছে, ওই বিয়েতে এক হাজারের মতো লোক উপস্থিত ছিল।

বিবিসি জানিয়েছে, যে ১৫ জন আক্রান্ত হয়েছেন করোনায় তাদের চিকিৎসার খরচও বহন করবে ওই পরিবার। এর আগে ভারতে এক বিয়ে থেকে ১০০ জনের মতো আক্রান্ত হয়েছিলেন। আর বিয়ের দুদিন পর বর উপসর্গ নিয়ে মারা যান।

ভারতে মাত্র ১২ দিনে প্রায় দুই লাখ করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে দ্রুত বাড়ছে করোনাভাইরাস রোগী শনাক্তের হার। পাঁচ লাখ ৮৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এ পর্যন্ত। এছাড়া মারা গেছেন প্রায় ১৭ হাজার ৪০০ জন।

করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে লকডাউন ছিল দেশটিতে। তবে গত জুনের শুরুর দিকে তা আস্তে আস্তে শিথিল করা হয়েছে।

সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬