মিয়ানমারে খনি ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১৩

০২ জুলাই ২০২০, ০১:২০ PM

© সংগৃহীত

মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের খনিতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। খনির ভেতরে আটকা পড়েছেন আরও অন্তত ২০০ জন শ্রমিক। দেশটির কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) মিয়ানমারের ফায়ার সার্ভিস ও তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিহত ও আটকে পড়াদের সবাই শ্রমিক। তারা সেখানে পাথর সংগ্রহের কাজে নিয়োজিত ছিল।

ফায়ার সার্ভিসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, টানা বর্ষণে খনির ভেতরে কাদা-পানি ঢুকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত মোট ১১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে বলে তারা জানিয়েছেন।

কাচিনের হাপাকান্ত এলাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। সেখানে খনি শ্রমিকদের নিরাপত্তায় তেমন কোনো ব্যবস্থা নেই। সম্প্রতি দেশটিতে বেশ কয়েকবার খনিতে ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ গেছে বহু মানুষ। গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।

অলংকার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর। সবুজ রঙের প্রায়-স্বচ্ছ পাথর এটি। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়। মিয়ানমারের মোট জিডিপির বড় অংশ আসে জেড শিল্প থেকে। এই পাথরের সবচেয়ে বড় বাজার চীন, যেখানে এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে বলা হয়।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close