দেশে নারীর বিয়ের গড় বয়স বাড়ছে, কমছে পুরুষের

০১ জুলাই ২০২০, ০১:২৯ PM

© প্রতীকী ছবি

কম বয়সে পুরুষের বিয়ের প্রবণতা বাড়ছে। অপরদিকে বিয়ের গড় বয়স বাড়ছে নারীর। পুরুষদের বিয়ের গড় বয়স কমে ২০১৯ সালে ২৪ দশমিক দুই বছরে দাঁড়িয়েছে। ২০১৫ সালে ছিল ২৫ দশমিক তিন বছর। অপরদিকে নারীদের বিয়ের গড় বয়স বেড়ে গত বছর দাঁড়িয়েছে ১৮ দশমিক পাঁচ বছরে। ২০১৫ সালে ছিল ১৮ দশমিক চার বছর।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আগাঁরগাওয়ে পরিসংখ্যান ভবন অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আর বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে দেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিম ৮৮ দশমিক চার শতাংশ, যেটি ২০১৫ সালে ছিল ৮৮ দশমিক দুই শতাংশ। আর হিন্দুসহ অন্য ধর্মের জনসংখ্যা ১১ দশমিক ছয় শতাংশ, ২০১৫ সালে ছিল ১১ দশমিক আট শতাংশ।

২০১৯ সালে পরিবারের আলোর উৎস হিসেবে বিদ্যুৎ ব্যবহার করছে ৯৩ দশমিক পাঁচ শতাংশ পরিবার। যেটি ২০১৫ সালে ছিল ৭৭ দশমিক নয় শতাংশ। স্যানিটারি পায়খানা ব্যবহার করে প্রায় ৮১ দশমিক ৫ শতাংশ পরিবার, যেটি ২০১৫ সালে ছিল ৭৩ দশমিক পাঁচ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিবিএস’র উপ-মহাপরিচালক সুব্রত ঘোষ। মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬