এবার ভারতীয় সংবাদমাধ্যম-ওয়েবসাইটে চীনের নিষেধাজ্ঞা

০১ জুলাই ২০২০, ১১:০১ AM

© ফাইল ফটো

লাদাখের গালওয়ান উপত্যকা ঘিরে ভারত-চীন সীমান্ত সংঘর্ষে ভারত চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে বেইজিংও। জানা গেছে, ইতিমধ্যেই সমস্ত ভারতীয় নিউজ চ্যানেল এবং মিডিয়া ওয়েবসাইটগুলো নিষিদ্ধ ঘোষণা করেছে চীন। এখন থেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সার্ভার ছাড়া ভারতীয় সংবাদমাধ্যমের কোনও ওয়েবসাইট চীনে বসে আর দেখা যাবে না।

মঙ্গলবার থেকেই ভারতীয় ওয়েবসাইটগুলোর অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভারত চীনা অ্যাপ বন্ধ করলেও চীনা সাইটগুলোর ক্ষেত্রে কোনও রকম বিধিনিষেধ এখনও আরোপ করেনি। ফলে ভারতে বসে চীনা সাইটগুলোর অ্যাক্সেস এখনও পাওয়া যাচ্ছে।

সোমবার চীনা অ্যাপ নির্মাতা বাইটড্যান্সের জনপ্রিয় অ্যাপ টিকটক, আলিবাবার তৈরি ইউসি ব্রাউজার ও চীনের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠান টেনসেন্ট এর জনপ্রিয় বার্তা আদান–প্রদানের অ্যাপ উইচ্যাট এবং শেয়ারইটসহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এসব অ্যাপের ওপর নিষেধাজ্ঞার কথা জানানো হয়। সরকারি ওই বিবৃতিতে এর নেপথ্য কারণ হিসেবে নিরাপত্তা শঙ্কা ও ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

 

সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬