করোনায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা করেন না ভারতের প্রধান বিচারপতি

২৯ জুন ২০২০, ০৫:০০ PM
ভারতের প্রধান বিচারপতি

ভারতের প্রধান বিচারপতি © সংগৃহীত

করোনায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মাস্ক-হেলমেট ছাড়াই বাইকে চড়ে রীতিমতো আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে হার্লে ডেভিডসন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাইকে চড়া ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। এনডিটিভির খবর।

ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এখন নিজের শহর নাগপুরেই রয়েছেন। এই লকডাউনে তাকে দেখা গেল অভিজাত ওই বাইকে চড়ে বাইরে বের হতে। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তো হইহই রইরই ব্যাপার।

তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের বাইকের প্রতি ভালোবাসার কথা অনেকেই জানেন, আগে একটি বুলেট চালাতেন তিনি। এবার কালো জামা এবং কালো প্যান্ট পরে একটি কালো হার্লে ডেভিডসনে চড়া প্রধান বিচারপতির ছবি টুইট করলো 'বার অ্যান্ড বেঞ্চ' নামে একটি সংস্থা।

এই ছবি দেখে অনেকেই চমকে গেছেন। কেউ কেউ আবার এই প্রশ্নও তুলেছেন, বাইকে সওয়ার প্রধান বিচারপতির মাথায় হেলমেট বা মুখে মাস্ক পরা নেই কেন?

২০১৯ সালের নভেম্বরে যখন দেশের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন বিচারপতি বোবদে, তখনই তিনি একাধিক সাক্ষাৎকারে বাইকের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন। গত বছর একটি ভারী বাইকের টেস্ট-রাইডের সময় আহতও হন তিনি। তবু বাইকের প্রতি ভালোবাসা তার এতটুকু কমেনি।

আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬