লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞা আদালতের

২৮ জুন ২০২০, ১০:১০ AM

© পার্স টুডে

লেবাননের হিজবুল্লাহ সম্পর্কে মন্তব্য করে বেকায়দায় পড়েছেন বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোরোথি শেয়া। লেবাননের একটি আদালত গণমাধ্যমের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কথা বলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ডোরোথি শেয়া গত শুক্রবার লেবাননের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন, দেশটির চলমান অর্থনৈতিক সংকট নিরসনের পথে বাধা হয়ে আছে হিজবুল্লাহ।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, লেবাননের ‘সুর’ শহরের ওই আদালত শনিবার এক রায়ে সেদেশের গণমাধ্যমগুলোর প্রতি এক নির্দেশ জারি করে মার্কিন রাষ্ট্রদূতের কোনোরকম সাক্ষাৎকার প্রচার করতে নিষেধ করে দিয়েছে। এর আগে লেবাননের রাজনৈতিক নেতৃবৃন্দ দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছিলেন।

চলতি মাসের প্রথমদিকে লেবাননের কয়েকটি শহরে বিক্ষোভের নামে সহিংসতা চালানো হয়েছে। বিক্ষোভকারীরা লেবাননের রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে উল্লাস করে এবং সরকারের পদত্যাগ দাবি করে।

লেবাননের মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বেড়ে যাওয়ার অভিযোগ তুলে তারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। ওই সময় প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছিলেন, তার সরকারের বিরুদ্ধে ক্যু’ ঘটানোর জন্য এই বিক্ষোভ-সহিংসতার আয়োজন করা হয়েছে। সূত্র: পার্স টুডে।

একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬