ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা দলের ২ জন করোনায় আক্রান্ত

২৬ জুন ২০২০, ১১:২৬ AM

© বিবিসি

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের দুজন এজেন্ট কোভিড-১৯ পজিটিভ বলে ধরা পড়ার পর সংস্থাটির কয়েক ডজন কর্মীকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। তারা গত রোববার ওকলাহোমায় প্রেসিডেন্ট ট্রাম্পের জনসভায় ছিলেন। তবে সিক্রেট সার্ভিস অবশ্য তাদের ঠিক কতজন আইসোলেশনে আছে তা বলেনি।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওকলাহোমার টালসা শহরে যখন কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে- সেই সময় সেখনে নির্বাচনী সভা করায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা হয়। সেই সভার আগে তার প্রচার টিমের ছয় জন সদস্য এবং পরে দু‌’জন করোনাভাইরাস পজিটিভ বলে ধরা পড়ে।

যুক্তরাষ্ট্রের আটটি অংগরাজ্যে এখন করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে । নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেক্টিকাটের কর্তৃপক্ষ বলেছে, ওই আটটি রাজ্য থেকে আগতদের ১৪দিন আইসোলেশনে থাকতে হবে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এক পূর্বাভাসে বলছে, অক্টোবর মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে এক লাখ ৮০ হাজার লোক করোনাভাইরাসে মারা যাবে। তবে যদি ৯৫ ভাগ আমেরিকান মাস্ক পরে তাহলে মৃত্যুর সংখ্যা হবে এক লাখ ৪৬ হাজার হতে পারে।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই করোনাভাইরাসে ২৩ লাখ লোক আক্রান্ত হয়েছেন। এছাড়া এক লাখ ২১ হাজার লোক মারা গেছেন।

আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬