৩০ বছর পর চ্যাম্পিয়ন লিভারপুল

২৬ জুন ২০২০, ১০:৩২ AM

© সংগৃহীত

দীর্ঘ ৩০ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল এখন ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের পেশাদার ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জিতল লিভারপুল। এটি লিভারপুলের ১৯তম লিগ শিরোপা।

গতকাল বৃহস্পতিবার রাতে চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ২-১ গোলের হারে ৭ ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেছে লিভারপুল।

বুধবার রাতে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। সেই জয়ের পর চ্যাম্পিয়ন হতে বাকি থাকা ৭ ম্যাচে আর ২ পয়েন্ট প্রয়োজন ছিল অল রেডদের। তবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিটি নিজেদের ম্যাচে হেরে গেলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে, এটাই ছিল সমীকরণ। চেলসি সিটিকে হারিয়ে লিভারপুলের শিরোপা উৎসবে মাতার উপলক্ষ এনে দিয়েছে।

স্ট্যামফোর্ড ব্রিজে এদিন সিটির বিপক্ষে ৩৬ মিনিটে লিড নেয় চেলসি। গোলটি করেন পুলিসিক। বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে কেভিন ডি ব্রুইন সমতা ফেরান সিটির পক্ষে।

তবে ৭৭ মিনিটে ফার্নানদিনহো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সিটি। আর পেনাল্টি থেকে উইলিয়ান চেলসিকে এগিয়ে দেন ২-১ এ। শেষ পর্যন্ত এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল। সিটি হারলেও ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল। সমান ম্যাচে চেলসি ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে ভালোভাবে থাকাটাই চেলসির বড় প্রাপ্তি।

ট্যাগ: ফুটবল
প্রাথমিকে অনলাইন ক্লাস নিয়ে নতুন তথ্য জানালেন গণশিক্ষা প্রত…
  • ০৬ এপ্রিল ২০২৬
তনু হত্যা: ১০ বছর পর যে তিন জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল…
  • ০৬ এপ্রিল ২০২৬
মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ আটক ২
  • ০৬ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কী হয়ে…
  • ০৬ এপ্রিল ২০২৬
পেঁয়াজের হাটে ভিড় বাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে যানজট
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ গোয়েন্দা প্রধান নিহত
  • ০৬ এপ্রিল ২০২৬
close