ব্রিটিশ প্রধানমন্ত্রীকে 'নির্বোধ' বললেন ভন

২৪ জুন ২০২০, ১২:৩৮ PM

© ফাইল ফটো

মহামারি করোনা পরিস্থিতিতে এর আগে সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করা হলেও বিনোদনের খাতিরে একটু-আধটু টেনিস ও গলফ খেলার ছাড়পত্র দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু এদিকে অপেশাদার ক্রিকেট এখনো মাঠের বাইরে রেখেছেন তিনি। এ নিয়ে দেশের প্রধানমন্ত্রীর ওপর চটেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

এদিকে করোনা পরিস্থিতির মধ্য দিয়ে অন্যান্য দেশের মতো ব্রিটেনেও কিছু খেলা মাঠে ফেরানোর ছাড়পত্র দেয়া হয়েছে। সেদিক থেকে অপেশাদার ক্রিকেটের সঙ্গে সুবিচার করা হয়নি বলেই মনে করছেন বর্তমানের ধারাভাষ্যকার ও বিশ্লেষক ভন। সময় কাটানোর জন্য অপেশাদার পর্যায়ে টেনিস ও গলফ খেলা ফিরিয়েছেন জনসন। ভনের প্রশ্ন তাহলে অপেশাদার ক্রিকেটে দেরি কেন?

ভনের টুইটে, 'হাত জীবাণুমুক্ত রাখার তরল সব ক্রিকেটারের পকেটে...প্রতিবার বল করার আগে হাতটা জীবাণুমুক্ত করতে হবে...খুব সহজ ব্যাপার। বিনোদনমূলক ক্রিকেট ৪ জুলাই থেকে খেলা উচিত। এটা না ফেরানোটা নির্বোধের মতো কাজ।'

ভনের এ কথা মূলত জনসনকে তাক করে। এর আগে ব্রিটেনের সংসদে পানশালা ও রেঁস্তোরায় করোনাভাইরাস আইন শিথিল করার কথা বলেন তিনি। সেই প্রসঙ্গে উঠে এসেছিল ক্রিকেটও, ক্রিকেটকে আরও ভালো করে কোভিড মুক্ত রাখতে কাজ করছি আমরা। কিন্তু এটার বিধিনিষেধ এখনো পাল্টানো সম্ভব হয়নি।

এর আগে মঙ্গলবার জনসনের কাছে কনজারভেটিভ পার্টির এমপি গ্রেগ ক্লার্ক ক্রিকেট ফেরানোর ব্যাপারে জানতে চেয়েছিলেন। ক্লার্ক বলেন, ক্রিকেটই সম্ভবত সবচেয়ে বেশি সামাজিক দূরত্বে আছে।

এদিকে জবাবে জনসন বলেন, ক্রিকেটের সমস্যাটা সবাই জানে। বলটা প্রাকৃতিকভাবেই সংক্রমণ ছড়ানোর মাধ্যম। এই মুহূর্তে আমরা ক্রিকেটকে আরও ভালোভাবে কোভিড মুক্ত রাখতে কাজ করছি।

 

 

আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬