এবার বিতর্কিত দ্বীপ নিয়ে চীন-জাপান-তাইওয়ানের মধ্যে উত্তেজনা

২৩ জুন ২০২০, ১০:৪২ AM

© ডয়েচে ভেলে

পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপকে চীন ও জাপান নিজেদের মনে করে৷ জাপানিরা এই দ্বীপগুলোকে সেনকাকু বলে ডাকে৷ আর চীনাদের কাছে এগুলো পরিচিত তিয়াওইউ নামে৷ জাপানের ইশিগাকি শহরের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে টোনোশিরো৷ সেনকাকু দ্বীপগুলো এই অঞ্চলের অন্তর্গত৷ তাই সম্প্রতি এই অঞ্চলটির নাম পরিবর্তন করে টোনোশিরো সেনকাকু করা হয়েছে৷

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে বলছে, ইশিগাকি শহরের আরেকটি এলাকার নাম টোনোশিরো৷ অর্থাৎ ইশিগাকি শহরের একটি এলাকা ও একটি প্রশাসনিক অঞ্চলের নাম এখন একই, টোনোশিরো৷ এই বিভ্রান্তি দূর করতেই প্রশাসনিক অঞ্চলের নাম পরিবর্তন করে টোনোশিরো সেনকাকু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ আগামী ১ অক্টোবর থেকে এই নাম ব্যবহার শুরু হবে৷

কিন্তু ইশিগাকি শহর কর্তৃপক্ষের এই নাম পরিবর্তন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না চীন৷ এ বিষয়ে চীনের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই বিল (যার মাধ্যমে ইশিগাকি শহর কর্তৃপক্ষ নাম পরিবর্তন করেছে) চীনের সার্বভৌমত্বের প্রতি বড় চ্যালেঞ্জ, যা অবৈধ৷ এই দ্বীপ যে চীনের অন্তর্গত তিয়াওইউ দ্বীপ, সে বিষয়ে কোনো বদল এই বিলের ফলে হবে না৷'’

মন্ত্রণালয়ের পক্ষে ঝাও লিঝিয়ান বলেন, চীন তার সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অবিচল৷ এবিষয়ে জাপানের কাছে নালিশও জানিয়েছে তারা৷ এদিকে, সেনকাকু দ্বীপের আরেক দাবিদার তাইওয়ানও জাপানের এই নামবদলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে৷ চীন-জাপান-তাইওয়ানের মধ্যে চলা এই বিতর্ক নতুন করে চীন ও জাপানকে রেষারেষির দিকে ঠেলে দিতে পারে, মনে করছেন অনেকে৷ খবর: ডয়েচে ভেলে।

জাতীয় জ্বালানি নিরাপত্তায় ড্যাফোডিলের অগ্রযাত্রা: ৩.৪ মেগাও…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?
  • ০৬ এপ্রিল ২০২৬
বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
close