১২ ঘন্টার মধ্যে দেশে দুই ভূমিকম্প অনুভূত

২২ জুন ২০২০, ১০:০৩ AM

© প্রতীকী ছবি

সিলেট-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় দু’টি ভূমিকম্প অনুভূত হয়েছে। ১২ ঘণ্টার ব্যবধানে ভূমিকম্প দু’টি হয় বলে নিশ্চিত করেছেন রাজধানীর আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ইকবাল হোসেন।

তিনি বলেন, রোববার (২১ জুন) বিকেল ৪টা ৪৫মিনিটে প্রথমটি অনুভূত হয়। ঢাকা আবহাওয়া অফিস থেকে তার কেন্দ্রস্থলের দূরত্ব ছিল ২.৭৯ কিলোমিটার পূর্বে। আর রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১।

দ্বিতীয়টি আজ সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল আবহাওয়া অফিস থেকে ৩০১.১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৮।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক ড. বিশ্বজিৎ নাথ জানান, দুটি ভূমিকম্প ঠিক ১২ ঘণ্টার ব্যবধানে আঘাত হানে। প্রথমটি ছিল ২১ শে জুন বিকেল ৪টা ৪৬ মিনিটে, রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১। গভীরতা ছিল ৩৯ কিলোমিটার।

তিনি জানান, দ্বিতীয়টি আজ সকাল ৪টা ৪০ মিনিটে ভারত-মিয়ানমার সীমান্তে হয়েছে। রিনকটার স্কেলে মাত্রা ৫.৮। এর গভীরতা ১০ কিলোমিটার। ভবিষ্যতে আরো বড় ভূমিকম্পের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে এসময় সতর্ক করেন তিনি।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬