‘ট্রাম্পকে হারিয়ে দেবো’ টুইট করে নতুন রেকর্ড টেইলর সুইফটের

০২ জুন ২০২০, ০৮:৫৬ AM

© ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েডের পুলিশের হাতে মৃত্যু হওয়ায় উত্তপ্ত গোটা দেশ। নিউইয়র্কসহ অনেক শহরে জারি করা হয়েছে কারফিউ। পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করার পাশাপাশি গুলি চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর পরিপ্রেক্ষিতে তীব্র সমালোচনা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক সমাজ। এরইমধ্যে আসন্ন নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে দেয়ার কথা বলে টুইট করেন গ্র্যামি জয়ী তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী টেইলর সুইফট। তার সেই টুইট নতুন রেকর্ড করেছে টুইটারে।

ট্রাম্পকে উদ্দেশ্য করে টেইলর লেখেন, ‘নিজের শাসনকালে আপনি শুধু শ্বেতাঙ্গ আধিপত্যবাদ এবং বর্ণবিদ্বেষ ছড়িয়েছেন। এই হুমকি দেওয়ার আগে বিবেকে বাঁধলো না আপনার? লুঠপাট হলেই গুলি শুরু হবে। নভেম্বরেই আপনাকে আমরা নির্বাচনে হারিয়ে দেবো।’

তার টুইটটি রেকর্ড গড়েছে টুইটারে। টুইটটি সবচেয়ে বেশি লাইক পাওয়ার নতুন রেকর্ড গড়েছে বলে জানা গেছে। প্রায় ২০ লাখ মানুষ লাইক করার পাশাপাশি পাঁচ লাখের বেশি রিটুইট হয়েছে।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬