হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভ, ‘ভয়ে’ মাটির তলায় লুকালেন ট্রাম্প!

০১ জুন ২০২০, ১২:৩৩ PM

© ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার জেরে দেশটিতে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলন ক্রমেই জোরালো হয়ে উঠছে। রাতে হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভকারীরা উপস্থিত হওয়ার পর পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষায় তাকে হোয়াইট হাউসের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে আন্দোলনকারীরা হোয়াইট হাউজের আশপাশে জড়ো হতে থাকেন। ভবনের সীমানা প্রাচীরের পাশে পুলিশের সঙ্গে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় একসঙ্গে শত শত মানুষ জড়ো হওয়ায় আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্টরা হঠাৎ হোয়াইট হাউজে যান। তারপর তারা ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে নেন। অতীতে বিভিন্ন সন্ত্রাসী হামলার সময় এই বাংকার ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্টরা।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে কয়েক জন উপদেষ্টাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘শুক্রবার রাতের ঘটনায় প্রেসিডেন্টের পরিবার বিহ্বল হয়ে পড়ে।’
ফ্লয়েডের মৃত্যুর পর ওয়াশিংটনসহ দেশটির বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও এবং ভাঙচুর শুরু হয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু থেকেই আন্দোলনকারীদের সমালোচনা করছেন।

শুক্রবার গভীর রাতে তিনি টুইটে লেখেন, ‘যদি তারা সীমানা পার হতো, তাহলে দুষ্টু কুকুরের অভ্যর্থনা পেত। যত্ন করা হতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে।’

ট্রাম্পের দাবি, তিনি জর্জ ফ্লয়েডের পরিবারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু নিহতের ভাই ফিলোনিজ ফ্লয়েড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ট্রাম্প তাকে কথা বলারই সুযোগ দেননি!

 

সুত্র: নিউইয়র্ক টাইমস

১২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আইরিচ আই হসপিটালের যাত্…
  • ০২ মার্চ ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ০২ মার্চ ২০২৬
অত্যাধুনিক ফিচার নিয়ে ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই-৩১ডি
  • ০২ মার্চ ২০২৬
উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যাল…
  • ০২ মার্চ ২০২৬
নেতানিয়াহুর অফিসে হামলা চালিয়েছে ইরান
  • ০২ মার্চ ২০২৬
উপকূলের মহিষের দুধের দই, রোজায় চাহিদা বেড়েছে তিন গুণ
  • ০২ মার্চ ২০২৬