এবার ট্রাম্পের টুইট ‘হাইড’ করে দিল টুইটার

২৯ মে ২০২০, ০৯:৫৬ PM

© ফাইল ফটো

ফের টুইটারের তোপের মুখে পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট। মিনেসোটায় পুলিশের হাতে হাতকড়া পরা একজনের মৃত্যুর ঘটনা নিয়ে করা ট্রাম্পের টুইটটি যাতে আর দেখা না যায়, এবার সেই ব্যবস্থা করল টুইটার। এর ফলে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টুইটারের সঙ্ঘাত ভিন্ন মাত্রা পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জাল ব্যাঙ্কনোট সঙ্গে রয়েছে এমন সন্দেহে আটক এক ব্যক্তির মিনেসোটায় পুলিশের হেফাজতে মৃত্যু হয়। তার পর মিনেসোটায় গতকাল ব্যাপক বিক্ষোভ হয়েছে। অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এর পরিপ্রেক্ষিতে টুইটে ট্রাম্প মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে’কে অভিযুক্ত করেন।

টুইটে লেখেন, ‘রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় আমেরিকায় মিনিয়াপোলিসের মতো বড় একটি শহরে এমন ঘটনা আমি সমর্থন করতে পারি না। হয় মেয়র জ্যাকব ফ্রে নিজে পরিস্থিতি সামলান, না হলে আমি জাতীয় নিরাপত্তারক্ষী পাঠিয়ে ব্য়বস্থা নেব।’ টুইটার কর্তৃপক্ষ এই টুইটটি সরিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার ইমেইলের মাধ্যমে ব্যালট নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ট্রাম্পের দু’টি টুইটের সঙ্গে একটি বিশেষ বার্তা জুড়ে দেওয়া হয়। সঙ্গে এমন কয়েকটি লিঙ্ক দেওয়া হয়, যাতে সংশ্লিষ্ট বিষয়ে ভিন্ন মতামতও জানতে পারেন সবাই।

টুইটারের ওই পদক্ষেপের সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুব্ধ হয়ে হুমকিও দেন। তার পরিপ্রেক্ষিতে টুইটারের সিইও জ্যাক ডোরসি গতকাল জানান, তাঁরা তাঁদের সিদ্ধান্তে অনড় থাকবেন। বিশ্বের যে কোনও প্রান্তের নির্বাচন সম্পর্কে কোনও টুইটে ভুল বা বিতর্কিত কোনও তথ্য থাকলে তাঁরা ভবিষ্যতেও একই ব্যবস্থা নেবেন। খবর: আনন্দবাজার।

কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ীর মৃত্যু
  • ০৫ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ণয়ে জরিপ শুরু
  • ০৫ এপ্রিল ২০২৬
কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় কাউন্সিল করতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে বিএ…
  • ০৫ এপ্রিল ২০২৬
সেই মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নামল স্বাস…
  • ০৫ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬