আজ রাতে বিটিভিতে ‘ইত্যাদি’

২৬ মে ২০২০, ১২:২৪ PM

© সংগৃহীত

আজ মঙ্গলবার (২৬ মে) রাতে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ঈদ উপলক্ষে প্রতিবছর বড় পরিসরে জনপ্রিয় এ অনুষ্ঠান আয়োজন করা হলেও এবার তা হচ্ছেনা। করোনাজনিত কারণে এবার চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ধারণ করা হয়নি।

তবে দর্শকদের একদম নিরাশ করতে চান না হানিফ সংকেত। ঈদ উপলক্ষে ‘ইত্যাদির’ বিশেষ সংকলন প্রচার হবে এবার। যেখানে বাছাই করা পুরোনো আইটেমগুলো প্রচার হলেও সঞ্চালনার অংশটি নতুন করে ধারণ করা হয়েছে।

হানিফ সংকেত জানান, প্রতি বছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে ‘ইত্যাদি’। প্রতি ঈদেই থাকে ‘ইত্যাদি’র জমকালো আয়োজন এবং চমকানো সব বিষয়। তবে এবার করোনাভাইরাসের কারণে দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে, স্বাস্থ্যবিধি মেনে চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ইত্যাদি ধারণ করা হয়নি। ইত্যাদি সাজানো হয়েছে সম্পাদনার টেবিলে।

ঈদের এই বিশেষ সংকলিত ‘ইত্যাদি’ একযোগে প্রচার হবে আজ। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর দেখা যাবে অনুষ্ঠানটি।

 

নোবেল পাওয়া দ্বিতীয় নারী পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-মেয়ার
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬