সোনার খনিতে করোনার হানা, ১৬৪ শ্রমিক আক্রান্ত

২৫ মে ২০২০, ১২:৩১ PM

© ফাইল ফটো

পুরো বিশ্বে খুব দ্রুত ছড়িয়ে পরে প্রাণঘাতী করোনাভাইরাস। ছড়িয়ে পড়া ভাইরাসটি এখন পর্যন্ত ২০০টির বেশি দেশে আক্রমন করেছে। যেখানে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। এবার একদম পাতালে পৌঁছে গেছে করোনা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে এমপোনেং সোনা খনির শ্রমিকদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাও একজন-দু’জন নয়, ১৬৪ জন শ্রমিক এখন ভাইরাসটির কবলে।

এই বিপদে বিশ্বের গভীরতম সোনার খনির খননের কাজ আপাতত সম্পূর্ণ বন্ধ। লকডাউনের পর সেখানে কাজ বন্ধ ছিল তবুও মাঝে মাঝে সেখানে কাজ করা হত। কিন্তু লকডাউন কিছুটা শিথিল হলে সেখানে কাজ শুরু করেছিল। করোনায় আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ।

লকডাউন শিথিল হওয়ার পর ৫০ শতাংশ শ্রমিককে কাজে ফেরানো হয়েছিল। তবে শ্রমিকরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তারপরও কাজ চলছিল।

জানা গেছে, করোনায় আক্রান্ত ১৬৪ জন শ্রমিকের শরীরে কোনও রকম উপসর্গ ছিল না। আপাতত শ্রমিকদের আইসোলেশনে পাঠানো হয়েছে। গত সপ্তাহে প্রথমে একজন শ্রমিকের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। এরপর ৬৫০ জন শ্রমিকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এমনিতেই দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে। সারাদেশে করোনা আক্রান্ত ২১ হাজার ৩৪৩ জন। ৪০৭ জন মারা গিয়েছেন।

এদিকে জীবাণুনাশক ছেটানোর কাজ চলছে খনির ভিতরে। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার একটি প্ল্যাটিনাম খনিতে সবার প্রথমে এক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর করোনার সংক্রমণ ছড়িয়েছে সোনার খনিগুলোতেও।

সূত্র: জি নিউজ।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬