স্টামবলিং ব্লকস ইন ক্যারিয়ার শীর্ষক ওয়েবিনার কাল

০৮ মে ২০২০, ১১:২৩ PM

© টিডিসি ফটো

চাকরি জীবনের নানাবিধ সমস্যা ও তার সমাধান এবং প্রফেশনাল ও কর্পোরেট আচরণ এবং ইন্টারভিউ মোকাবিলার নানান কৌশল ও তার প্রয়োগ পদ্বতি নিয়ে "স্টামবলিং ব্লকস ইন ক্যারিয়ার: ইনার টার্ন টু বি বেস্ট" শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। 

আগামীকাল শনিবার দুপুর ৩টায় রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে। এতে সেশন স্পিকার হিসেবে থাকবেন স্যামসং আর এন ডি ইনস্টিটিউট বাংলাদেশের প্রফেশনাল এইচ আর জনাব নাফিউল ইসলাম।

এ ব্যাপারে ওয়েবিনার চেয়ারম্যান এবং ক্লাবের সেক্রেটারী ইলেক্ট রোটার‍্যাক্টর শাহাদাৎ হোসাইন রা'দ বলেন, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি তাদেরই একটি কমন চিন্তা থাকে কিভাবে একটা জব পেতে পারি। আর অনেকেই আছেন নিজেদের যোগ্যতার চেয়েও কম স্যালারিতে জব করেন। মূলত এই কর্মশালার উদ্দেশ্য হলো চাকুরির প্রস্তুতি এবং ইন্টারভিউ সবখানে কিভাবে আমরা আরও ভালভাবে নিজেদের উপস্থাপন করতে পারি সে সম্পর্কে অধিকতর ধারণা প্রদান করা।

প্রোগ্রামের এডভাইজর ও ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটার‍্যাক্টর ফজলে রাব্বি সিনান বলেন, সার্বিক দিক বিবেচনায় আমরা এটির রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি রেখেছি। সকলের জন্য এটি উন্মুক্ত। কিন্তু শর্ত হলো অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

প্রোগ্রামের ফেসবুক ইভেন্ট লিংক: https://facebook.com/events/s/stumbling-blocks-in-career-inn/2997671820316333

রেজিস্ট্রেশন ফর্ম লিং: https://bit.ly/2xC8YhV

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
  • ০৬ অক্টোবর ২০২৬
টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ অক্টোবর পর্যন…
  • ০৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান
  • ০৬ অক্টোবর ২০২৬
‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬