ভারতে মালবাহী ট্রেনে কাটা পড়ে নিহত হলেন ১৫ অভিবাসী শ্রমিক

০৮ মে ২০২০, ১২:৩১ PM

© সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ জেলায় মালবাহী ট্রেনের নিচে চাপা পড়ে কমপক্ষে ১৫ জন অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) ভোরে রেললাইনে ঘুমন্ত অবস্থায় চাপা পড়েন তারা। পুলিশের ধারণা, লকডাউনের কারণে ট্রেন চলছে না ভেবে রেললাইনে ঘুমিয়ে পড়েছিলেন শ্রমিকরা।

জানা গেছে, ওই শ্রমিকরা লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে আটকা পড়েছিলেন। অবশেষে রেল লাইন ধরে হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু মধ্যপ্রদেশের ওই অভিবাসী শ্রমিকদের আর বাড়ি ফেরা হলো না।

ভারতীয় রেল কর্তৃপক্ষ সূত্রে এনডিটিভি জানিয়েছে, লকডাউনে দীর্ঘদিন আটকে থাকার পর ওই শ্রমিকরা রেল লাইন ধরে হেঁটে মধ্যপ্রদেশে তাদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওই যাত্রীরা রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় লাইনের উপরেই ঘুমিয়ে পড়েছিলেন।

রেল মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানিয়েছে, শুক্রবার ভোরে ট্রাকে কিছু শ্রমিক দেখে মালগাড়ির চালক ট্রেন থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা করা যায়নি। বদলাপুর ও করমাদ স্টেশনের মাঝামাঝি জায়গায় পারভানি-মনমাদ এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। যারা মারা গেছেন, তারা ছাড়াও আহত হয়েছেন একাধিক শ্রমিক। আহতদের উদ্ধার করে আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬