ভারতে কোয়ারেন্টিন সেন্টার করতে মসজিদের দরজা খুলে দিলেন ইমাম

০৮ মে ২০২০, ১২:০০ PM

© সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মধ্যেই পালিত হচ্ছে  রমজান। লকডাউন চলায় বন্ধ রয়েছে অধিকাংশ মসজিদ। এই পরিস্থিতিতে কোয়ারেন্টিন সেন্টার করতে মসজিদের দরজা খুলে দিয়েছেন ভারতের পশ্চিমঙ্গের এক ইমাম।

কলকাতার জামিয়া মসজিদ গাউসিয়া, স্থানীয় বাসিন্দাদের কাছে বেশি পরিচিত বেংগলি বাজার মসজিদ নামে। এখানকার ইমাম মাওলানা ক্বারী মুহাম্মদ মুসলিম রাজউই কলকাতা পৌরসভার কাছে মসজিদে কোয়ারেন্টিন সেন্টার করার প্রস্তাব দিয়েছেন। মসজিদের ৬০০০ বর্গফুট এলাকা নিয়ে তৈরি পুরো চতুর্থ তলাটি কোয়ারেন্টিন সেন্টার করতে দান করতে চেয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়েই নজিরবিহীন এই উদ্যোগ নেন তিনি।

কলকাতা শহরে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এতে সংকট দেখা দিচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারের। এই পরিস্থিতিতে ইমামের প্রস্তাবে যেন হাতে চাঁদ পেয়েছে কলকাতা পৌরসভা। আরও বেশি জায়গার প্রয়োজন হলে সেই ব্যবস্থাও করে দেবেন বলে জানিয়েছেন ওই ইমাম।

সূত্র: এই সময়

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬