এবার করোনার হানা হোয়াইট হাউসে, বিচলিত ট্রাম্প

০৮ মে ২০২০, ০৭:৫৩ AM

© ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের এক সামরিক কর্মকর্তা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সিএনএন’র এক প্রতিবেদনের পরে হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে। ওই কর্মকর্তা মার্কিন নৌবাহিনীর সদস্য।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, ওই কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ওই কর্মকর্তা দেশটির এলিট সামরিক শাখার সদস্য, যাকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ও তার পরিবারের জন্য নিযুক্ত করা হয়। প্রতিনিয়ত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির কাজ করতেন তিনি।

ট্রাম্পের কর্মকর্তার শরীরে করোনা ধরা পড়লেও ট্রাম্পের শরীরে এখন পর্যন্ত করোনার উপস্থিতি পাওয়া যায়নি। ওই কর্মকর্তার শরীরে করোনা ধরা পড়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের করোনা টেস্ট করা হয়। তাদের পরীক্ষার রেজাল্টে করোনা ধরা পরেনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সচিব হোগান গিডলি এক বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের শরীরে শুরু থেকেই করোনা ধরা পড়েনি। তাদের শরীর ভালো রয়েছে। তাদের স্বাস্থ্য এখনো ভালো।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬