ভারতে কেমিক্যাল প্ল্যান্টের বিষাক্ত গ্যাসে ১১ জনের মৃত্যু

০৭ মে ২০২০, ০৪:২০ PM

© এনডিটিভি

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি কেমিক্যাল প্ল্যান্ট থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। জানা গেছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল, অ্যাম্বুলেন্স ও পুলিশ। উদ্ধারকার্য শুরু করেছে তারা।

ওই কেমিক্যাল প্ল্যান্টের কর্মকর্তারা জানিয়েছেন, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে ওই বহুজাতিক প্রতিষ্ঠান থেকে এক ধরণের উদ্ভিদ থেকে নির্গত রাসায়নিক থেকেই ওই বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে। আর সেটিই কোনওভাবে বাইরের বাতাসে মিশে যাওয়াতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি হয়েছে।

মৃত ১১ জনের মধ্যে এক শিশুও আছে বলে খবর দিয়েছে এনডিটিভি অনলাইন। ওই এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় এক হাজার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেটার বিশাখাপত্তনম পুর কর্পোরেশন টুইট করেছে, ‘গোপালপট্টমে এলজি পলিমারে ছিদ্র দেখা গেছে, সেখান থেকেই বিষাক্ত গ্যাস বাইরে এসেছে।’

রাসায়নিক প্ল্যান্টটির কর্মকর্তারা আরও জানিয়েছেন, এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ওই প্লান্ট থেকে যে গ্যাস লিক হচ্ছে তা প্রথম টের পান এলাকার কাছাকাছি থাকা স্থানীয় বাসিন্দারাই। আরআর ভেঙ্কটাপুরাম গ্রামের বাসিন্দারাই জানান যে, তাঁদের চোখ হঠাৎ করে খুব জ্বালা করতে শুরু হয়েছে ও নিশ্বাস-প্রশ্বাসে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে।

এরপরেই অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। গ্যাস লিক হওয়ার খবর টের পাওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। গ্রেটার বিশাখাপত্তনম পুর কর্পোরেশনের পক্ষ থেকে টুইট করে স্থানীয় এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে তাঁদের ঘর থেকে বাইরে না আসার অনুরোধ করা হয়।

উদ্ধারকারীদের তোলা মোবাইল ভিডিওতে দেখা গেছে, ওই এলাকায় কমপক্ষে ১০ জন ব্যক্তি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছেন। এর ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

বিশাখাপত্তনমের ওই প্ল্যান্টের মালিক এলজি চেম বলেন, ‘গ্যাস লিকের ফলে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যারা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসকষ্টে ভুগছেন তাঁদের জন্যে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা কীভাবে ওই গ্যাস লিক হল এবং এর জেরে কতজনের মৃত্যু হয়েছে বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’

এদিকে গ্য়াস লিক হয়ে মৃত্যুর ঘটনাটি জানার পরেই শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিশাখাপত্তনমের বাসিন্দা সকলের সুরক্ষার জন্যেও প্রার্থনা করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী মোদি টুইটে লেখেন, ‘বিশাখাপত্তনমের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, ওরা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন। আমি বিশাখাপত্তনমের প্রত্যেকের সুরক্ষা ও মঙ্গল কামনা করি।’

১৯৬১ সালে হিন্দুস্তান পলিমার হিসাবে প্রতিষ্ঠিত এই সংস্থাটিকে ১৯৯৭ সালে দক্ষিণ কোরিয়ার এলজি কেম অধিগ্রহণ করে। তারপরেই এই সংস্থাটির নতুন নাম হয় এলজি পলিমারস ইন্ডিয়া। এই প্লান্টটি মূলত পলিসট্রিন তৈরি করে, যা দিয়ে বিভিন্ন ধরণের প্লাস্টিকের খেলনা এবং অন্যান্য প্লাস্টিকের জিনিস তৈরি করা হয়।

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬