ক্রেতা না থাকায় ১ কোটি লিটার ‘বিয়ার’ ড্রেনে ফেলে দিচ্ছে ফ্রান্স!

০৭ মে ২০২০, ১০:২৩ AM

© ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসে এরই মধ্যে হোটেল, রেস্টুরেন্ট, বারসহ বন্ধ রয়েছে প্রায় সব ধরনের দোকান প্রতিষ্ঠান। এরই মধ্যে লকডাউনের কারণে ফেলে দিতে হয়েছে অনেক খাবার। এবার একেবারে ১ কোটি লিটার বিয়ার ড্রেনে ফেলে দিতে হচ্ছে ফ্রান্সের বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে, যা দিয়ে অলিম্পিক গেমসের সুইমিংপুলের আকৃতির চারটি পুল ভরে ফেলা যেত।

বুধবার ফ্রান্সের বিয়ার উৎপাদনকারীদের সংগঠনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

মহামারী করোনাভাইরাসের লকডাউনের কারণে বিয়ার বিক্রি করতে পারেননি তারা। তিন মাসের মাথায় সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। সে কারণে ফেলে দিতে হচ্ছে। তাতে কয়েকশ’ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন উৎপাদনকারীরা।

ফ্রান্সের বিয়ার উৎপাদনকারী সংগঠনের প্রধান ম্যাক্সিমে কোস্তিলহেস জানিয়েছেন, ‘এগুলো হোপি বিয়ার। এগুলো যখন অনেকদিন রাখা হয়, বিশেষ করে দুই-তিন মাস, তখন এটার স্বাদ ও গুণাগুণ নষ্ট হয়ে যায়। এটার ঘ্রাণ থাকে না। ঐতিহ্যগতভাবে এই বিয়ারগুলো পাস্তুরিত করা হয় না। সে কারণে দ্রুত নষ্ট হয়।’

চাহিদা অনুযায়ী এই বিয়ারগুলো মার্চে উৎপাদন করা হয়েছিল। লকডাউন না হলে এগুলো বিভিন্ন রেস্টুরেন্ট, পর্যটন কেন্দ্র, ফ্রান্সের বিভিন্ন উৎসবে পান করা হতো। কিন্তু লকডাউনের কারণে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় অর্ডার ক্যান্সেল হয়ে যায়। বিয়ারগুলো বাক্সবন্দি হয়েই পড়ে থাকে। সেভাবেই মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হয়ে যায়।

এর ফলে মদের জন্য বিখ্যাত ফ্রান্সের ৩০০ উৎপাদনকারী ক্ষতির মুখে পড়েছেন। যারা ফ্রান্সের ৯৮ শতাংশ বিয়ার উৎপাদন করে থাকেন।

 

সূত্র : এএফপি

 

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬
কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬