করোনা: সৌদি আরবে মৃতদের ৩২ শতাংশই বাংলাদেশি

০৬ মে ২০২০, ০৬:১৫ PM

© ফাইল ফটো

মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০০ জন। তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যাই ৬৪ জন। শতকরা হিসাবে যা ৩২ শতাংশ। এখন পর্যন্ত দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমিত লোকের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

সৌদির রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম জানান, মৃত্যুবরণকারী ৬৪ বাংলাদেশির মধ্যে মধ্যে রিয়াদে (দূতাবাসের অধীক্ষেত্র , পুর্বাঞ্চল) ৯ জন এবং জেদ্দা (কনসুলেটের অধীক্ষেত্র, পশ্চিমাঞ্চল) ৫৫ জন। দেশটিতে এখন অবদি ৩ হাজার ৭১৭ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৫৯১ জন পুরুষ এবং ১২৬ জন নারী।

উল্লেখ্য, গত ২ মার্চ প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগীর কথা জানায় সৌদি আরব। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫১ জন। এর মধ্যে মারা গেছেন ২০০ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৩১ জন। বর্তমান চিকিৎসাধীন রয়েছেন ২৪ হাজার ৬২০ জন।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

আমার সঙ্গে অন্য নারী তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬
দল হয়ত ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ
  • ২০ এপ্রিল ২০২৬