ইহুদিদের প্রধান ধর্মীয় নেতা মারা গেছেন

০৬ মে ২০২০, ০৪:৩৮ PM

© ফাইল ফটো

ইহুদিদের অন্যতম প্রধান ধর্মীয় নেতা নাছুম রাবিনোভিচ (৯২) মারা গেছেন। মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন তিনি। রাব্বি নাছুম ছিলেন মালে আদুমিমের বীরকাত মোশে হেসডার যিশিবের ডিন। এটি ইহুদিদের ধর্মীয় আইন সম্পর্কিত একটি অত্যন্ত সম্মানিত কর্তৃপক্ষ। খবর- জেরুজালেম পোস্ট।

১৯২৯ সালে কানাডার মন্ট্রিলে জন্মগ্রহণকারী রবিনোভিচ বাল্টিমোর রাব্বি ইয়াকভ ইয়েজচোক রুদর্মানের ইসরায়েলি যিশিবের ডিন নিযুক্ত হন। তিনি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পিএইচডি অর্জন করেছিলেন।

রবিনোভিচ তাঁর জীবনের বেশিরভাগ সময় ইহুদি ধর্মীয় রাব্বি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শিক্ষকতা করে অতিবাহিত করেছিলেন। ১৯৮৩ সাল থেকে তিনি ইসরায়েলে বসবাস করছিলেন।

গোড়া ধর্মীয় ডানপন্থী হিসাবে পরিচিত রাবিনোভিচ ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের মূল ইন্ধনদাতা ছিলেন। অসলো শান্তি চুক্তির বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছিলেন তিনি এবং ফিলিস্তিনি ভূখন্ডে ইহুদি জনবসতি গড়ে তোলার পক্ষে ছিলেন।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬