যুক্তরাষ্ট্রে চাকরি হারাল বেশি নারীরা

০৬ মে ২০২০, ০১:৪৬ PM

মহামারি করোনাভাইরাসে এরই মধ্যে দিশেহারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। এবার দেশটিতে সবচেয়ে বেশি চাকরি হারিয়েছে নারীরা। যদিও করোনায় প্রাণহানি বেশি পুরুষের মধ্যে। দেশটির ১৭ টি রাজ্যে করোনায় যারা নতুন করে চাকরি হারিয়েছেন তাদের প্রতি তিনজনে দুইজন নারী।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সাংবাদিকতা সংস্থা দ্যা ফুলার প্রজেক্টের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে বলা হয়, মহামারি করোনার কারণে আমেরিকায় মধ্যমার্চ থেকে এ পর্যন্ত ২ কোটি ২৬ লাখ মানুষ চাকরি হারিয়েছে, যারা বেকারভাতার জন্য আবেদন করেছে। ওয়ার্ল্ডোমিটারের হিসাবে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১২ লাখ ৩৭ হাজার লোক করানোয় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭২ হাজারের ওপরে।

ফুলার প্রজেক্টের জরিপে বলা হয়, আলাবামা রাজ্যে চাকরি হারানোদের মধ্যে ৬৭ শতাংশ নারী, ওয়োমিং রাজ্যে এ হার ৫৩ শতাংশ। ফুলারের ডাটা সম্পাদক সারাহ রিলেই বলেন, কভিড-১৯ শাটডাউনের পর থেকে নারীদের মধ্যে বেকারত্ব ব্যাপকভাবে বেড়ে যায়। আমরা সব রাজ্যেই দেখতে পাচ্ছি বেকারভাতার জন্য যারা আবেদন করেছে তাদের মধ্যে অর্ধেকের বেশি নারী।

এতে আরও বলা হয়, ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের সময়ে নারীদের চেয়ে পুরুষরা বেশি চাকরি হারিয়েছিল। তখন ৪৭ শতাংশ নারী চাকরি হারায়। কিন্তু এবারের সংকটে তার উল্টো চিত্র দেখা গেল।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬