স্কুলে ফিরছে চীনের হুবেই প্রদেশের শিক্ষার্থীরা

০৬ মে ২০২০, ১১:১৩ AM

বৈশ্বিক মহামারির রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের উৎসস্থল বা কেন্দ্রস্থল বলা হয় চীনের হুবেই প্রদেশের উহান শহরকে। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রথমবারের মতো হুবেই প্রদেশে স্কুল খুলতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম পর্বে গ্রেড নাইন ও গ্রেড টুয়েলভ-এর শিক্ষার্থীরা স্কুলে যোগ দিচ্ছে। পরে ধাপে ধাপে অন্য শিক্ষার্থীদেরও ক্লাস শুরু হবে।

বুধবার (৬ মে) থেকে আংশিকভাবে খুলে যাচ্ছে স্কুলগুলোও।

গ্রীষ্মে গ্রেডড নাইনের শিক্ষার্থীদেরকে বড় পরীক্ষায় অংশ নিতে হবে। আর গ্রেড টুয়েলভ এর শিক্ষার্থীদের অংশ নিতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। প্রাথমিকভাবে তাদের জন্য খুলে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। দেশটির অন্য শহরগুলোতে গত মার্চ থেকেই ক্লাস করছে গ্রেড টুয়েলভ এর শিক্ষার্থীরা।

চীনের অন্য অঞ্চলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা গত মার্চ থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে খবর, হুবেই প্রদেশে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার আগে করোনাভাইরাসের টেস্ট করা হবে। এ ছাড়া স্কুলের ক্যান্টিনে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬