দূষণ কমায় বিহার থেকেও পরিষ্কার দেখা যাচ্ছে এভারেস্ট

০৬ মে ২০২০, ০৯:৪২ AM

মহামারি করোনায় এরই মধ্যে লকডাউনে বিপুল ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিন রাস্তায় গাড়ির অনুপস্থিতি, কলকারখানা বন্ধ থাকার মতো ঘটনা পরিবেশটাকেই পাল্টে দিয়েছে। যার জেরে দৃষণের মাত্রা এখন অনেকটাই কম। বাহিরে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। তাই এই সুযোগে বিস্ময় ছড়াচ্ছে প্রকৃতি। দৃষণের মাত্রা এখন এতটাই কম যে বিহারের একটি প্রত্যন্ত গ্রাম থেকে দেখা যাচ্ছে বিশ্বের উচ্চতম শৃঙ্গ। গ্রামবাসীরা ছাদে উঠে দেখতে পাচ্ছেন মাউন্ট এভারেস্ট।

গ্রামের পঞ্চায়েত প্রধান ঋতু জয়সওয়াল গ্রাম থেকে এভারেস্টের চূড়ার ছবি তুলে পোস্ট করেছিলেন টুইটারে। তাঁর করা সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়।

তিনি লিখেছেন, নিজের গ্রাম সিংহবাহিনী থেকে আমরা এভারেস্ট দেখতে পাচ্ছি। প্রকৃতি আবার আগের রূপে ফিরছে। এর আগে বর্ষার মরশুমে কখনও কখনও নেপালের পাহাড় দেখা যেত এখান থেকে। কিন্তু বাড়ির ছাদ থেকে এভারেস্ট দর্শন এই প্রথমবার করলাম।

এর আগে পাঞ্জাবের গ্রাম থেকে এভারেস্ট দেখতে পেয়েছিলেন গ্রামবাসীরা। এবার বিহারের গ্রাম সাক্ষী থাকল এক অদ্ভুত দৃশ্যের। যদিও গ্রামবাসীদের দাবি, আটের দশকে তাঁদের গ্রাম থেকে এভারেস্টের চূড়া দেখা যেত। তার পর থেকে দূষণের জেরে আর কখনওই সেখান থেকে এভারেস্ট দেখা যায়নি। করোনার জন্য লকডাউনের জেরে আবার সেই পুরনো দৃশ্য চাক্ষুস করতে পারছেন গ্রামবাসীরা। গ্রামের বয়স্ক নাগরিকরা ডুবছেন নস্টালজিয়ায়। সকালের দিকে আকাশ আরও কিছুটা পরিষ্কার থাকে। সেই সময় স্পষ্ট এভারেস্টের চূড়া দেখা যাচ্ছে সেই গ্রাম থেকে।

বিহারের সীতামরহি জেলার সিংহবাহিনী গ্রাম। এখান থেকেই এভারেস্ট দেখা যাচ্ছে। মাউন্ট এভারেস্ট আর এই গ্রামের মধ্যে দূরত্ব কয়েক‌‌‌‌শো কিলোমিটার। কিন্তু বাতাসে এখন ধূলো—ধোঁয়ার পরিমাণ এতটাই কম যে কয়েকশো কিলোমিটার দূরের পর্বতচূড়া দেখা যাচ্ছে পরিষ্কার।

 

 

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬