করোনার সফল এন্টিবডি তৈরি করেছে ইসরাইল

০৫ মে ২০২০, ১০:০২ PM

© ফাইল ফটো

করেনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সফল এন্টিবডি তৈরির দাবি করেছে ইসরাইল।তাদের দাবি এ এন্টিবডি রোগ বহনকারীর শরীরে থাকা করোনাভাইরাস নিস্ক্রিয় করে দিতে পারে। খবর ন্যাশনাল পোস্ট ও ইসরাইল হাইওম।

সোমবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্তাবধানে পরিচালিত ইসরায়েলের প্রধান জীবাণু গবেষণা ইনস্টিটিউট (আইআইবিআর) পরিদর্শনে যান বেনেট্ট। নেস জিওনা এলাকায় অবস্থিত দেশটির এই গবেষণাগারকে করোনার ভ্যাকসিন তৈরির দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নেস জিওনা এলাকায় প্রধান জীবাণু গবেষণাগারে করোনাভাইরাস থেকে একটি এন্টিবডি সফলভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।এটিকে তিনি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেন, এটি দিয়ে করোনা মহামারী কোভিভ-১৯ এর উৎস সার্স-কোভ-২ চিকিৎসা করা সম্ভভ হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘অ্যান্টিবডি তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং এই গবেষণা কর্মের প্যাটেন্টের প্রক্রিয়া নিয়ে কাজ করছে ইনস্টিটিউট। পরবর্তী ধাপে গবেষকরা এই অ্যান্টিবডি বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে যাবেন।’

বিশ্বের অন্যতম গবেষণা এবং উন্নয়ন সংস্থা ইসরায়েলি এই জীবাণু গবেষণা ইনস্টিটিউট। বর্তমানে এই প্রতিষ্ঠানটির অন্তত ৫০ জন অভিজ্ঞ গবেষক এবং বিজ্ঞানী করোনার ভ্যাকসিন তৈরির জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

ইসরায়েলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৬৮ এবং মারা গেছেন ২৩৭ জন। তবে আত্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ২২৩ জন।

গত বছরের ডিসেম্বরে প্রাণঘাতী এই ভাইরাস চীন থেকে ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্বের ২২০টিরও বেশি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৫২ হাজার ৭৫৯ এবং আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৬৪ হাজার ৫৭১ জন।

সূত্র: পিটিআই, এনডিটিভি।

আমার সঙ্গে অন্য নারী তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬
দল হয়ত ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ
  • ২০ এপ্রিল ২০২৬