শিশুর লিঙ্গপরিচয় জানতে পরীক্ষা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৬ PM

© ফাইল ফটো

মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গপরিচয় জানার উদ্দেশ্যে পরীক্ষা ও তা প্রকাশ কেন অবৈধ এবং বেআইনি হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে আজ সোমবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের ছয় সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান। সহযোগিতা করেন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সরোয়ার পায়েল।

গত ২৬ জানুয়ারি গর্ভের শিশুর লিঙ্গপরিচয় জানার উদ্দেশ্যে পরীক্ষা ও তা প্রকাশ বন্ধের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান। গত ১ ডিসেম্বর গর্ভবতী নারী ও অনাগত সন্তানের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একই নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

স্বাস্থ্য সচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও সমাজকল্যাণ সচিবের প্রতি এ নোটিশ পাঠান অ্যাডভোকেট ইশরাত হাসান। এতে তিন দিনের মধ্যে সব সরকারি-বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক, ক্লিনিক কর্তৃপক্ষকে গর্ভের শিশুর লিঙ্গপরিচয় জানার উদ্দেশ্যে পরীক্ষা ও তা প্রকাশ বন্ধে নির্দেশনা জারি করতে বলা হয়। তবে নোটিশের জবাব না পাওয়ায় তিনি ওই রিট করেন।

ইশরাত হাসান বলেন, ‘দেশে এখনও বেশিরভাগ মানুষের ছেলেসন্তান কাম্য। কারণ তারা মনে করেন, ছেলেরা বংশের ধারক, আয় করে। অনেক নারীও মনে করেন, ছেলেসন্তান তাদের ভবিষ্যতের সুরক্ষা দেবে। এ অবস্থায় পরীক্ষার মাধ্যমে গর্ভে থাকা সন্তানের লিঙ্গপরিচয় জানা যায়। তবে তা মা-বাবার কাঙ্ক্ষিত না হলে গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক অবস্থার ওপর প্রভাব পড়ে।

তিনি বলেন, মা যদি হতাশায় ভোগে, তবে বাচ্চার মস্তিষ্কের বিকাশ ঠিকভাবে হয় না। চীন-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে গর্ভে থাকা সন্তানের লিঙ্গপরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই বাংলাদেশেও নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এটি বন্ধ হওয়া জরুরি।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬